আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন প্রবীণদের খাবার পৌঁছে দিচ্ছেন মুসলিম যুবকরা

মার্কিন প্রবীণদের খাবার পৌঁছে দিচ্ছেন মুসলিম যুবকরা

ছবি : সংগৃহীত

আতঙ্কের মধ্যেও করোনাভাইরাসে আক্রান্ত প্রবীণদের কাছে প্রয়োজনীয় খাবার পৌঁছে দিয়ে প্রশংসিত হয়েছেন দুই মার্কিন মুসলিম যুবক।

শিকাগো ট্রিবিউন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত প্রবীণদের কাছে প্রয়োজনীয় খাবার পৌঁছে দিচ্ছেন মুসলিম যুবকরা। এই কাজের জন্য তারা ইতিমধ্যেই ব্যাপক প্রশংসিত হয়েছেন।

এই সংকটময় সময়ে তারা কিভাবে এই কাজটি করছেন?

শিকাগো ট্রিবিউন বলছে, ইসলামিক সেন্টার ফর ইয়ুথ অফ নেপারভিল-এর সদস্যরা সর্ব প্রথম এই সেবা চালু করে।

গত ১৬ মার্চ ফেসবুকে তারা একটি ঘোষণা দেয়, ওই সেন্টারের যুবকেরা নেপারভিলের বয়স্ক ব্যক্তিদের জন্য এবং শারীরিকভাবে কেনাকাটা করতে অক্ষম ব্যক্তির ঘরে বিনামূল্যে খাদ্য ও পণ্য সরবরাহ করবে। এরপর থেকে ব্যাপক সাড়া পেতে শুরু করে তারা।

ইজাম মুহাম্মাদ সেন্টারের গুরুত্বপূর্ণ সদস্য এবং সেবা চালু করার পেছনে সক্রিয় ব্যক্তি। তিনি তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, আমি যখন দু’জন অতি বৃদ্ধ স্বামী-স্ত্রীকে বাজারে কেনাকাটা করতে দেখি এবং দেখি এটি তাদের জন্য বেশ কষ্টদায়ক হচ্ছে তখন আমার মাথায় চিন্তা আসে আমি কেন তাদের সাহায্য করব না?

এরপর আমি আমার বন্ধুদেরকেও আহ্বান করি। আর এতেই ব্যাপক সাড়া পড়ে যায়। আমরা প্রায় ৩০ জন যুবক এখন এই কাজটি করছি। যাদের বয়স ২০ থেকে ৩৫-এর মধ্যে। আরও ১৫ জন রয়েছেন যারা চাহিদা বাড়লে আমাদের সহযোগিতা করে। এখন পর্যন্ত অনেকেই সেবা নিয়েছেন এবং আরও অনেকে সেবা নেয়ার জন্য আবেদন করেছেন।

জনহিতৈষী কাজটি শুরু করেন ইসলামিক সেন্টারটির সদস্য আহমাদ সাইয়্যেদ ও ইজাম মুহাম্মাদ। তারা দু'জন অন্য মুসলিম যুবকদের নিয়ে খাদ্য সংগ্রহ করে এবং তা প্রবীণদের কাছে পৌঁছে দেন। তাছাড়া তারা করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে যারা কেনাকাটা করতে পারেন না তাদের কেনাকাটা করে দেন।

প্রতিবেদনে জানা যায়, ইসলামিক সেন্টার ফর ইয়ুথ অফ নেপারভিল প্রবীণদের জন্য খাদ্য বিতরণ পরিসেবা চালু করার পর যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমের সব রাজ্য থেকে এই সেবা চালুর জন্য আহ্বান করা হচ্ছে।

সেন্টারটির কাজে অন্যরাও এমন মানবিক কাজ করার জন্য অনুপ্রাণিত হচ্ছে। আমেরিকান মিডওয়াইস্টে ইসলামিক সেন্টারগুলো ইতিমধ্যে নেপারভিলি যুবকদের অনুসরণে কাজ শুরু করেছে।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত