আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনার দুশ্চিন্তায় জার্মান মন্ত্রীর আত্মহত্যা

করোনার দুশ্চিন্তায় জার্মান মন্ত্রীর আত্মহত্যা

বিশ্বজুড়ে বর্তমানে মহামারীর আকার ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমণ ও অর্থনীতির উপর এর বিরূপ প্রভাবের সম্ভাবনা নিয়ে উদ্বেগ থেকে আত্মহত্যা করেছেন জার্মানির হেসে প্রদেশের অর্থমন্ত্রী থমাস শেফার। শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে রেল লাইনের উপর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় পুলিশ মৃতদেহটি থমাস শেফারের বলে নিশ্চিত করে।

জানা যায়, প্যারামেডিকসের একটি দল প্রথমে রেল লাইনের উপর একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। তবে ক্ষতবিক্ষত হওয়ায় প্রাথমিকভাবে মৃতদেহটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেন নি তারা। পরবর্তীতে মৃতদেহটি থমাস শেফারের বলে নিশ্চিত করে পুলিশ।

জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েই তিনি আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দীর্ঘ ১০ বছর হেসের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ৫৪ বছর বয়সী থমাস শেফার। করোনার প্রকোপ থেকে অর্থনীতিকে কিভাবে বাঁচাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন। সম্প্রতি করোনার সংক্রমণ থেকে বাঁচতে আর্থিক সহায়তা নিয়েও বিবৃতি দিতে দেখা যায় তাকে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত