আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

তাবলিগে গিয়ে করোনা আক্রান্ত ২৭, পুলিশকে ছুরি মেরে পলায়ন

তাবলিগে গিয়ে করোনা আক্রান্ত ২৭, পুলিশকে ছুরি মেরে পলায়ন

তাবলিগ জামাতের ৩৫ জন সদস্যের মধ্যে ২৭ জনের দেহেই মিলেছে করোনা ভাইরাস।

কোয়ারেন্টাইনে রাখার সময় এদের মধ্যে একজন পালাতে গিয়ে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে আহত করেছেন।

রবিবার পাকিস্তানের পাঞ্জাবের রাইউইন্ডি শহরের তাবলিগ জামাতের মারকাজে এ ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পাঁচ শতাধিক বিদেশিসহ প্রায় এক হাজার ২০০ লোক ওই মারকাজে ৫ দিনের একটি ধর্মীয় সম্মেলনে যোগ দেন।

এখান থেকে তাদের কারো কারো তিন দিন বা ৪০ দিনের (চিল্লা) জন্য ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাত্রা করার কথা ছিলো। তারা মারকাজে সংলগ্ন একটি খোলা জায়গায় তাঁবু ফেলে অবস্থান করছেন।

এর আগে, পাঞ্জাবের সরকারি কর্মকর্তারা ভাইরাসের হুমকির বিষয়টি বিবেচনা বরে তাবলিগ নেতাদের এই সম্মেলন স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা তাতে কর্ণপাত করেননি।

কিন্তু তারা যখন চারদিন আগে সম্মেলন স্থগিতের ঘোষণা দেন তখন ওই অঞ্চলে লকডাউন চলছিলো। ফলে সেখানে যারা অংশ নিয়েছিলেন তারা আর ফেরত যেতে পারেননি।

এদিকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশের পর তাবলিগ জামাতের এক ব্যক্তি পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। এরপর তিনি পালানোর চেষ্টা করেন। এ ঘটনার পর থেকে মারকাজ ঘিরে রেখেছে পুলিশ।

গত তিনদিন ধরে সেখান থেকে কাউকে বের হতে ও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

লাহোরের জেলা প্রশাসক দানিশ আফজাল সংবাদমাধ্যম ডনকে বলেন, ‘আমরা মারকাজে কোয়ারেন্টাইন স্থাপন করছি। রোগীর সংখ্যা বাড়লে তাদের কালা শাহ কাকু কোয়ারেন্টাইন সেন্টারে স্থানান্তরিত করা হবে।’

এদিকে পাকিস্তানে এক হাজার ৬শ’ ৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২১ জন।




এলএবাংলাটাইমস/এম/এইচ/টি



শেয়ার করুন

পাঠকের মতামত