আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

লকডাউন ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

লকডাউন ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

গোটা ভারত লকডাউন। ধীরে ধীরে অতি উৎসাহমুখর মানুষ ঘরমুখো হচ্ছেন। প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছেন না কেউ! কিন্তু তাও কোনোভাবে ভাইরাসমুক্ত হচ্ছে না দেশ। কমছে না আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে বাড়ছে মৃত্যুও।

রোববার (২৯ মার্চ) পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ২৫জনের। আর পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৮, মৃত এক।

এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে মোট ১৮৫ জন করোনায় সংক্রমণের শিকার হয়েছেন। ওই রাজ্যে মৃত্যুও হয়েছে ছ’জনের। তবে সুস্থও হয়ে উঠেছেন ২৫ জন।

আক্রান্তের সংখ্যা, মৃত্যু এবং সুস্থ হয়ে ওঠা সব দিক থেকেই প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র। সংক্রমণের সংখ্যার দিক থেকে মহারাষ্ট্রের চেয়ে সামান্য পিছিয়ে কেরালা। সেখানে করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে ১৮২ জন। তৃতীয় স্থানে থাকলেও, কর্নাটকে এখনও সংখ্যাটা অবশ্য দুই অঙ্কেই আটকে রয়েছে। সেখানে আক্রান্ত হয়েছেন ৭৬ জন।

আর মধ্যপ্রদেশে ২ জন এবং তামিলনাড়ু, বিহার, পাঞ্জাব, দিল্লি, পশ্চিমবঙ্গ, জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশে একজন করে ব্যক্তি কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

এছাড়া কর্ণাটকে ৫৫ জন, রাজস্থানে ৪৮, তেলেঙ্গানায় ৪৮, গুজরাতে ৪৫, উত্তরপ্রদেশে ৪৫, দিল্লিতে ৩৯ জন মারণ ওই ভাইরাসে আক্রান্ত। পাঞ্জাব, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, লাদাখ সহ দেশের প্রায় সব রাজ্যেই করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবে আশার কথা একটাই যে, ৭৮ জন এই রোগ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন সপ্তাহের লকডাউন জারি করেছেন। এ পরিস্থিতিতে চূড়ান্ত সঙ্কটের মুখে বিশ্বঅর্থনীতি তো বটেই, নাস্তানুবাদ ভারতের অর্থনীতিও। দিনমজুরেরা কর্মহীন হয়ে পড়েছেন সঙ্গে সঙ্গেই। কার্যত ধুকতে শুরু করেছে দেশের অর্থনীতি।

এই অবস্থায় ২০২০ সালে দেশের আর্থিক বৃদ্ধির হার অর্ধেক হওয়ার আভাস দিল মুডিজ ইনভেস্টর্স সার্ভিসেস। আশঙ্কা করা হচ্ছে, চলতি বছরে দেশের জিডিপি বৃদ্ধির হার নামতে পারে ২ দশমিক ৫ শতাংশে।

যদিও বিশ্বের প্রায় ১৯৫ টি দেশে ছড়িয়ে পড়েছে মরণ ভাইরাস করোনা। বিশ্ব অর্থনীতিও ধুকছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সবচেয়ে খারাপ প্রভাব পড়তে চলেছে ভারতের ওপর। এর মধ্যে দেশটিতে কানাঘুষো চলছে করোনা মোকাবিলায় ১৪ এপ্রিল লকডাউন সময়সীমা বর্ধিত হয়ে ৩০ এপ্রিল হতে পারে।

এ রকম ভাবার কারণ, সরকারিভাবে গরিবদের তিন মাসের চাল ডাল ও গ্যাস দেওয়া হবে জানানো হয়েছে। ভারতীয়দের মওকুফ করা হয়েছে তিন মাসের যেকোনো লোনের কিস্তি।

এমনকি তিনমাস বিদ্যুতের বিল সঠিক সময়ে জমা না দিলেও বাড়তি জরিমানা হবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির বিদ্যুৎ বিভাগ। এছাড়া নিত্যপণ্য ও জরুরি পরিষেবাও যাতে বিঘ্ন না হয় সেদিকেও বাড়তি নজর দিতে বলা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীদের।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত