আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কুয়েতের সাবেক ধর্মমন্ত্রী ইউসুফ জাসিম আল হাজ্জীর ইন্তেকাল

কুয়েতের সাবেক ধর্মমন্ত্রী ইউসুফ জাসিম আল হাজ্জীর ইন্তেকাল

ছবি : সংগৃহীত

মানব সেবার এক অনন্য নিদর্শন কুয়েতের সাবেক ধর্মমন্ত্রী ও বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড বিজয়ী ইউসুফ জাসিম আলহাজ্জী রোববার ইন্কোল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।–আল জারিদা ডটকম, আরাবী২১ডটকম
তিনি আন্তর্জাতিক ইসলামিক ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দু:স্হ মানবতার কল্যাণে অবিস্মরণীয় ও ঐতিহাসিক অবদান রেখে গেছেন। ১৯৭৬ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি কুয়েতের ওয়াজিরুল আওক্বাফ বা ধর্ম মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে ইসলামের খিদমতে বিশেষ অবদানের জন্য তিনি ফয়সাল পুরষ্কার লাভ করেন।
আল-হাজজি কুয়েত ত্রাণ কমিটিরও সভাপতি ছিলেন, যে সংগঠন বসনিয়া ও হার্জেগোভিনা, সোমালিয়া, লেবানন, সুদান ও ইরাকের মতো মুসলিম বিশ্বের ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোতে ত্রাণ কাজ পরিচালনা করেছিল। আল-হাজজি কুয়েতে বেশ কয়েকটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠা ও পরিচালনায় অংশ নিয়েছিলেন। কুয়েতী যাকাত হাউসের তিনি উপ-চেয়ারম্যান ছিলেন।কায়রোতে অবস্থিত আন্তর্জাতিক ইসলামিক কাউন্সিল ফর কল অ্যান্ড রিলিফ এর ফিনান্স কমিটির চেয়ারম্যান ছিলেন।
বাংলাদেশে তিনি অনেক বার এসেছেন এবং শতশত মাসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে মূখ্য ভূমিকা পালন করেছেন। করোনা ভাইরাস চিকিৎসার জন্য বিশেষভাবে সংরক্ষিত উত্তরার ৪ নং সেক্টরের কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালও তাঁরই ভূমিকায় নির্মিত হয়েছে।
সেন্ট্রাল শারী'আহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর সাবেক সেক্রেটারী জেনারেল এবং ওআইসির অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক সলিডারিটি ফান্ড অব ওআইসি, বাংলাদেশের রিপ্রেজেনটেটিভ হাফিজ মোখলেছুর রহমান এই প্রতিবেদককে বলেন, ইউসুফ জাসিম আলহাজ্জীর দাওয়াতে কুয়েত সফরকালে তাঁর যে ঘনিষ্ঠ ও আন্তরিকতাপূর্ণ সাহচর্য পেয়েছিলাম, তা আমার জীবনে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। আল্লাহ তা'আলা এই দানবীর সমাজ হিতৈষীর সকল খিদমত ক্ববুল করুন এবং জান্নাতে উঁচু মাকাম দান করুন


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি
                    

শেয়ার করুন

পাঠকের মতামত