আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করোনাভাইরাস: আগস্টেই যুক্তরাষ্ট্রে মারা যেতে পারে ৮২ হাজার মানুষ

করোনাভাইরাস: আগস্টেই যুক্তরাষ্ট্রে মারা যেতে পারে ৮২ হাজার মানুষ

সামাজিক দূরত্ব বজায় রাখলেও করোনা ভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে আগস্ট নাগাদ ৮২ হাজার মানুষের মৃত্যু হতে পারে। এছাড়া এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশটিতে প্রতিদিন প্রায় দুই হাজারেরও বেশি লোক মারা যেতে পারে।

যুক্তরাষ্ট্রের জন্য এমনই এক ভয়াবহ পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার প্রেস ব্রিফিংয়ে এমন কথা বলেন হোয়াইট হাউজের করোনা ভাইরাসের টাস্কফোর্সের উপদেষ্টা ডা. দেবোরাহ বার্কস।

প্রাণঘাতী করোনা ভাইরাসে সোমবারই মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে তিন হাজারের বেশি মারা গেছে।

এছাড়া করোনায় আক্রান্তের দিক দিয়ে বিশ্বে বর্তমানে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৩ হাজারের বেশি। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতালি, চীন এবং দক্ষিণ কোরিয়াকেও আক্রান্তের দিক দিয়ে ছাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সোমবারের করোনা ভাইরাসের পরিস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় দুই হাজারেরও বেশি লোক মারা যেতে পারে। এছাড়া ১৫ এপ্রিলের মধ্যে দুই লাখ ২৪ হাজার হাসপাতালের বেডের দরকার হতে পারে।

এই ভবিষ্যদ্বাণী করতে ইতালি, চীন এবং যুক্তরাষ্ট্রের অতীতের অভিজ্ঞতার তথ্যগুলোর উপর নির্ভর করা হয়েছে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের ডিরেক্টর এন্থনি ফাউসি জানান, দেশটিতে করোনা ভাইরাসে দুই লাখ মানুষ মারা যেতে পারেন।

এন্থনি ফাউসির এমন দাবির পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা এক লাখের নিচে রাখতে পারলে সেটি হবে সফলতা।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত