আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

করোনায় লকডাউন ভাঙলে গুলির নির্দেশ

করোনায় লকডাউন ভাঙলে গুলির নির্দেশ

ছবি : সংগৃহীত

ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে দেশটিতে লকডাইনের আদেশ ভঙ্গকারীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে প্রেসিডেন্ট দুতার্তে এমনই নির্দেশ দেন জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রেসিডেন্ট দুতার্তে তার ভাষণে বলেন, পুলিশ ও সামরিক বাহিনীকে আমি আদেশ দিচ্ছি, যদি কোনো সমস্যা তৈরি হয় এবং প্রতিরোধের আশঙ্কা থাকে আর এর ফলে আপনাদের জীবন যদি ঝুঁকির মধ্যে পড়ে, তাদের গুলি করে মেরে ফেলবেন।
লকডাউন ভঙ্গকারীদের সতর্ক করে দিয়ে তিনি জানান, কোনো সমস্যা তৈরির আগেই তিনি তাদের দাফন করবেন।

ভাষণে দুতার্তে আরও জানান, ফিলিপাইনে কোভিড-১৯ পরিস্থিতি দ্রুতই শোচনীয় হচ্ছে। এ অবস্থায় সবারই উচিত পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সহায়তা করা এবং হোম কোয়ারিন্টিন ও লকডাউনের নির্দেশনা মেনে চলা।

৩০ জানুয়ারি ফিলিপাইনে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের তথ্য নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ২ হাজার ৬৩৩ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৭ জনের।

ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে দেশটির উত্তরের লুজন অঞ্চলে ১৫ মার্চ লকডাউন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানের প্রায় ১০ কোটির বেশি লোক কোয়ারিন্টিনে আছেন।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত