আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

তবলিগ নিয়ে আরও কড়া স্বরাষ্ট্রমন্ত্রক, কালো তালিকাভুক্ত ৯৬০ বিদেশি

তবলিগ নিয়ে আরও কড়া স্বরাষ্ট্রমন্ত্রক, কালো তালিকাভুক্ত ৯৬০ বিদেশি

ছবি : সংগৃহীত

তাঁরা যখন ভারতে এসেছেন, তখন অনেক দেশেই ভয়াবহ আকার নিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। তার পরেও জেনে বুঝে যোগ দিয়েছিলেন দিল্লির তবলিগ জামাত সম্মেলনে। এ বার ওই সম্মেলনে যোগ দেওয়া ৯৬০ জন বিদেশি প্রতিনিধিকে কালো তালিকাভুক্ত করে দিল ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ৬৭টি দেশের ওই ৯৬০ জনের ভারতীয় ভিসা বাতিল করা হয়েছে। এ বার তাঁদের দেশে ফেরত পাঠানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে তবলিগ জামাতে অংশগ্রহণ করতে চেয়ে ভিসার আবেদন করলে তাঁদের আর ভিসা দেওয়া হবে না বলেও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

মন্ত্রক সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, ফ্রান্স-সহ বিভিন্ন দেশের প্রায় ১৩০০ প্রতিনিধি যোগ দিয়েছিলেন তবলিগ জামাতে। সেই সব প্রতিনিধি এবং তাঁদের সংস্পর্শে আসা মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৫০ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। আরও অনেকে ভর্তি দিল্লি-সহ দেশের ২৩টি রাজ্যের বিভিন্ন হাসপাতালে। কোয়রান্টিনে রয়েছেন আরও অনেকে। ফলে এই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। সুস্থ হযে উঠলে তাদের কোযরান্টিন সেন্টার থেকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে।

ভিসা বাতিলের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসের পক্ষ থেকে টুইটারে বলা হয়েছে, ট্যুরিস্ট ভিসায় এসে তবলিগ জামাতের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রক ৯৬০ জন বিদেশি প্রতিনিধির ভিসা বাতিল করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক বলেছেন, ভিসা বাতিলের পর এ বার তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে নিজের নিজের দেশে ফেরত পাঠানো হবে।

কী আইনি ব্যবস্থা নেওয়া হবে? স্বরাষ্ট্রমন্ত্রকের ওই আধিকারিকের মতে, ফরেনার্স অ্যাক্টের ১৪ নম্বর ধারা অনুযায়ী ভিসার অপব্যবহারের অভিযোগ আনা হবে। কারণ, ট্যুরিস্ট ভিসায় এসে কোনও ধর্মীয় কার্যকলাপে যোগ দেওয়া যায় না। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ পাঠানো হবে। এ ছাড়া বিপর্যয় মোকাবিলা আইনেও অভিযোগ দায়ের করা হবে কালো তালিকাভুক্তদের বিরুদ্ধে।

ওই আধিকারিক আরও জানিয়েছন, ‘‘আপাতত সবাই কোয়রান্টিন সেন্টারে আছেন। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পর রাজ্যগুলির ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। সেখানে রেখেই বাকি আইনি প্রক্রিয়া করা হবে।’’ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, কালো তালিকাভুক্তদের তালিকা সংশ্লিষ্ট দেশে পাঠানোর জন্য এবং ভারত সরকারের সিদ্ধান্ত তাঁদের জানানোর জন্য বিদেশমন্ত্রকে পাঠানো হয়েছে। কী ভাবে তাঁদের ফেরত নেবে সংশ্লিষ্ট দেশ, সে বিষয়ে বিদেশমন্ত্রক আলোচনা চালাচ্ছে।

মার্চের শুরু থেকে ১৫ তারিখ পর্যন্ত চলেছে ওই তবলিগ জামাতের কার্যকলাপ। কিন্তু তার পরেও প্রায় ১০-১২ দিন ধরে নিজামউদ্দিন মসজিদে ছিলেন প্রায় ২০০০ দেশি-বিদেশি প্রতিনিধি। কিন্তু লকডাউন ঘোষণা এবং করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পরেও এক জায়গায় এত লোক থাকায় বিপাকে পড়েছেন তবলিগ জামাত কর্তৃপক্ষও। সাত জন মওলানার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। ভবিষ্যতেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আরও কড়া পদক্ষেপ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবলিগে যোগ দিতে চেয়ে কোনও বিদেশি ভিসার আবেদন করলে তা  মঞ্জুর করা হবে না। বিদেশ মন্ত্রককেও সেই মতো পদক্ষেপ করার কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

এর মধ্যেই কোয়রান্টিনে থাকা সমস্ত বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর জন্য তৃতীয় নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই নির্দেশিকা অনুযায়ী, যে দেশের নাগরিক, তাঁদেরই বিশেষ বিমানের ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র যাঁদের করোনাভাইরাসের সংক্রমণ নেই, তাঁদেরই সেই বিমানে ফেরত পাঠানো হবে। সামান্য উপসর্গ থাকলেও তাঁদের দেশে ফিরতে দেওয়া হবে না। আসমরিক বিমান পরিবহণ মন্ত্রক ও বিদেশমন্ত্রকের সঙ্গে আলোচনার মাধ্যমে ওই বিশেষ বিমানের ব্যবস্থা করতে হবে।




এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত