আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

ইরাকের বিরুদ্ধে করোনা রোগীর প্রকৃত সংখ্যা গোপনের অভিযোগ

ইরাকের বিরুদ্ধে করোনা রোগীর প্রকৃত সংখ্যা গোপনের অভিযোগ

ছবি : সংগৃহীত

ইরাকে করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা হাজার ছাড়ালেও সরকারি প্রতিবেদন অনুযায়ী দেশটিতে কোভিড-১৯ রোগী ৭৭২ জন। করোনা ভাইরাস পরীক্ষার সঙ্গে নিবিড়ভাবে জড়িত তিনজন চিকিৎসক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এবং ঊর্ধ্বতন এক রাজনীতিক এ তথ্য জানান।

শুক্রবার (০৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

নাম প্রকাশ না করা শর্তে সূত্র জানায়, স্বাস্থ্য কর্মকর্তাদের সংবাদমাধ্যমের সঙ্গে বলতে নিষেধ করেছে ইরাক কর্তৃপক্ষ।

ইরাকে করোনা ভাইরাস সংক্রান্ত তথ্যের একমাত্র সূত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর বলেন, এ তথ্য সঠিক নয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) করোনা ভাইরাস বিষয়ে দৈনিক বিবৃতির সময় মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত ৭৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৫৪ জন।

বাগদাদে এ রোগ শনাক্তের সঙ্গে জড়িত ফার্মাসিউটিক্যাল টিমে কর্মরত তিনজন চিকিৎসক জানান, এখন পর্যন্ত প্রায় তিন থেকে নয় হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ রোগের প্রতিদিনের ফলাফলের সঙ্গে জড়িত চিকিৎসকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ তথ্য জানান তারা।

শুধু পূর্ব বাগদাদেই রোগীর সংখ্যা দুই হাজারেরও বেশি বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। মন্ত্রণালয়ের এক বৈঠকে উপস্থিত রাজনীতিক নেতাও জানান, শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে।

ইরাকের পার্শ্ববর্তী দেশ ইরানে করোনা ভাইরাস মহামারি রূপ নিয়েছে আরও আগেই। দেশটিতে এখন পর্যন্ত ৫০ হাজার ৪৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৩ হাজার ১৬০ জন। সংক্রমণ রোধে ফেব্রুয়ারি মাসে ইরানের সঙ্গে বাণিজ্য ও সীমান্ত বন্ধ করেছে ইরাক।

গত বছর ইরাকে হওয়া গণবিক্ষোভের অন্যতম কারণ ছিল দেশটির ভঙ্গুর স্বাস্থ্যসেবা ব্যবস্থা। এ অবস্থায় কোভিড-১৯ রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ এসেছে দেশটির বিরুদ্ধে।

এক চিকিৎসক রয়টার্সকে জানান, গত শনিবারেই কোভিড-১৯ রোগে মৃত প্রায় ৫০ জনকে দাফন করা হয়েছে। অথচ সে সময় মন্ত্রণালয় থেকে জানানো মৃতের সংখ্যা ছিল ৪২।

রোগ পরীক্ষার সুযোগ সীমিত হওয়ায় ইরাক স্বীকার করে, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শনাক্ত রোগীর চেয়ে অনেক বেশি। রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে মানুষের পরীক্ষা করাতে অনাগ্রহ, সামাজিক দূরত্ব বজায় না রাখা, ধর্মীয় তীর্থে অংশ নেওয়াকে দায়ী করেন বেশিরভাগ ইরানি চিকিৎসক।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত