আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

নিজামউদ্দিন লাগোয়া এলাকা জুড়ে আতঙ্ক, যেতে বাধা প্রসূতিকেও

নিজামউদ্দিন লাগোয়া এলাকা জুড়ে আতঙ্ক, যেতে বাধা প্রসূতিকেও

স্যানিটাইজ করা হচ্ছে নিজামউদ্দিন এলাকা। ছবি : সংগৃহীত

দিল্লির নিজামউদ্দিনে বাংলেওয়ালি মসজিদের ধর্মীয় সমাবেশে হাজির বহুজনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে, ওই মসজিদ লাগোয়া বাসিন্দাদের জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে আশপাশের এলাকাগুলো। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রসব যন্ত্রণায় কাতর এক মহিলাকেও চিকিত্সকের কাছে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

নাজিম শেখ নামে এক ব্যক্তি তাঁর প্রসূতি স্ত্রীকে নিয়ে চিকিত্সকের কাছে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, আন্ডারপাসে পাহারারত কালে খানের বাসিন্দাদের কাছে প্রেসক্রিপশন দেখানোর পরেও যেতে দেওয়া হয়নি। বার বার অনুরোধ সত্ত্বেও তাঁদের বলা হয় অন্য পথ দিয়ে ঘুরে যেতে। একই রকম পরিস্থিতির শিকার হয়েছেন নিজামউদ্দিনের আরও অনেক মানুষ।

মসজিদ থেকে কিছুটা দূরেই রয়েছে সরাই কালে খান বস্তি। এই ঘটনার পর থেকেই নিজামউদ্দিনের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন এলাকাবাসীরা। নিজামউদ্দিন রেলস্টেশন এবং সরাই কালে খান বস্তির মাঝে রয়েছে একটি আন্ডারপাস। এটাই কালে খান বস্তি এবং নিজামউদ্দিনের ধর্মীয় স্থান লাগোয়া এলাকার সংযোগস্থল। কিন্তু ধর্মীয় সমাবেশে করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই আন্ডারপাসটি পুরোপুরি অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে সরাই কালে খানের বাসিন্দাদের বিরুদ্ধে। ফলে রেলস্টেশনে যাওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। চরম সমস্যায় পড়েছেন ধর্মীয় স্থানলাগোয়া এলাকার বাসিন্দারা।

কালে খানের এক বাসিন্দা আলিমুদ্দিন স্টেশনের কাছেই একটি চায়ের দোকানে কাজ করেন। তিনি বলেন, “আন্ডারপাসটি অবরুদ্ধ করে দেওয়ার জন্য গত ৩১ মার্চ থেকে বাড়িতে যেতে পারছেন না। একই রকম অবস্থা আরও অনেকের। নরেন্দ্র মোদীর লকডাউনের ঘোষণাতেও এত দিন যতটা না সাড়া পড়েছে ওই সব এলাকায়, নিজামউদ্দিনের বাংলেওয়ালে মসজিদে তাবলিগ জামাতের সমাবেশের পর থেকেই যেন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে কালে খান বস্তি-সহ আশপাশের বহু এলাকা। এমনটাই জানিয়েছেন কালে খানের বাসিন্দারা।

একটার উপর আর একটা রিকশা চাপিয়ে আন্ডারপাস বন্ধ করে দেওয়া হয় প্রথমে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে রিকশা সরিয়ে দেয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কালে খানের বাসিন্দাদের মধ্যে থেকেই একটি দল তৈরি করে আন্ডারপাসটি পাহারা দিচ্ছে। প্রত্যেকের হাতে লাঠিসোটা। সব সময়ই তাঁরা নজর রাখছেন কেউ যেন কালে খান থেকে বাইরে বেরতে না পারেন, বা বাইরে থেকে এলাকায় কেউ যেন ঢুকতে না পারেন। কালে খানের বাসিন্দারা জানাচ্ছেন, এই এলাকা থেকেই বহু মানুষ নিজামউদ্দিনে যান প্রতি দিন। কিন্তু এখন করোনাভাইরাস সংক্রমণের আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকাকে। বাসিন্দারা জানাচ্ছেন, নিজামউদ্দিনে যাওয়া কোনও ব্যক্তি যদি সংক্রমিত হয়ে এলাকায় ফিরে আসেন, তা হলে মহাবিপদে পড়বেন তাঁরা। তাই এটা কোনও ভাবেই হতে দেবেন না বলে জানিয়েছেন কালে খানের বাসিন্দারা।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত