আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

বিদেশি তবলিগিদের নিয়ে টানাপড়েন

বিদেশি তবলিগিদের নিয়ে টানাপড়েন

প্রতীকী ছবি

নিজামুদ্দিন কাণ্ডে করোনাভাইরাস সংক্রমণ তো কপালে ভাঁজ ফেলেছেই। এ বার বিভিন্ন দেশ থেকে ভারতে আসা তবলিগি জামাত সদস্যদের নিয়ে কূটনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেল।

এক দিকে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাইল্যান্ডের মতো দেশগুলি তাদের নাগরিক তবলিগি সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য সাউথ ব্লকের সঙ্গে কথা বলছে। যাদের করোনাভাইরাস সংক্রমণ হয়নি অথচ কোয়রান্টিনে রাখা হয়েছে, তাদের কী ভাবে দেশে ফেরানো যায়, তা জানতে চাইছে। আবার ভারতের তরফ থেকে রাষ্ট্রদূতদের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলিকে জানানো হয়েছে, কোয়রান্টিন-এর মেয়াদ শেষ হওয়ার আগে কারও সঙ্গে দেখা করতে দেওয়ার প্রশ্ন নেই।

জেনেভা কনভেনশন-এর সনদ অনুযায়ী ‘কনসুলার অ্যাক্সেস’-এর দাবি এখানে করা যায় না, কারণ এখন অভূতপূর্ব পরিস্থিতি চলছে। কোয়রান্টিন-এর মেয়াদ শেষ হলে, হয় চার্টার্ড বিমানে তাঁদের ফেরত পাঠানো হবে, অথবা উড়ান চালুর জন্য অপেক্ষা করা হবে। যাঁরা ইতিমধ্যেই ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, তাঁদের অপেক্ষা করতে হবে আরোগ্যের জন্য।

পাশাপাশি পর্যটক ভিসা নিয়ে এসে ধর্ম সম্মেলনে যোগ দিয়ে শর্তভঙ্গ করার জন্য ভারতের ভিসা আইন অনুযায়ী ব্যবস্থাও করা হবে এই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে। গত কালই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিভিন্ন দেশ থেকে ভারতে আসা মোট ৯৬০ জন তবলিগি সদস্যের পর্যটন ভিসা বাতিল করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বক্তব্য, ৩৯টি দেশ থেকে তবিলিগি সদস্যরা এসেছিলেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশের ১১০ জন, ইন্দোনেশিয়ার ৩৭৯ জন এবং তাইল্যান্ডের ৬৫ জন ছিলেন। সরকারের বক্তব্য, ৫০০ ডলার করে আর্থিক জরিমানা দেওয়ার পর তবেই ফেরার অনুমতি পাবেন তাঁরা। আগামী দু বছর ভারতে আসাও নিষিদ্ধ। সাহারনপুর এবং কানপুরে ডেরা বাঁধা নিজামুদ্দিনের সমাবেশ ফেরত ৬৫ জন বিদেশির বিরুদ্ধে মামলা করেছে উত্তরপ্রদেশ পুলিশও।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত