আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে ৪৪৫, দেশে মোট আক্রান্ত ৩০৭২

দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে ৪৪৫, দেশে মোট আক্রান্ত ৩০৭২

ছবি : সংগৃহীত

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২৪ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন। তাতে সারা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৭২। এ দিন পশ্চিবঙ্গে নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৯। মহারাষ্ট্রে ৪৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দিল্লিতে ৪৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১১ জন।

এর আগে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ৬০১ জন। এক দিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯০২।  যে ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে আবার তাতে উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া হিসেবে আক্রান্তের সংখ্যা ছিল ২৩০১।

মৃত্যুর হারেও চিন্তার ভাঁজ চওড়া হয়েছে কেন্দ্র তথা রাজ্য সরকারগুলির। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮। শুক্রবার সকালে মৃতের সংখ্যা ছিল ৫৬। ১২ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। তবে আশার কথা আক্রান্তের সংখ্যার সঙ্গে সঙ্গে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে দেশে। বর্তমানে সেই সংখ্যা ১৮৪।

আক্রান্তের সংখ্যায় এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ৪২৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৪১১। এখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০২ জন। অন্য দিকে, দিল্লিতেও এক লাফে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।

আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং দিল্লির পর রয়েছে কেরল(২৯৫), তার পর রাজস্থান(১৭৯), উত্তরপ্রদেশ(১৭৪), অন্ধ্রপ্রদেশ(১৬১) এবং তেলঙ্গানা(১৫৮)।

অন্য দিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে  এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৩। মৃতের সংখ্যা ৩। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৪৯।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত