আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৃত্যুহারে শীর্ষে ইন্দোনেশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৃত্যুহারে শীর্ষে ইন্দোনেশিয়া

ছবি : সংগৃহীত

করোনায় মৃত্যুহারের দিক দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়া। এমনকি সারা বিশ্বের গড় মৃত্যুহারের চেয়েও দ্বিগুণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশটির মৃত্যুহার।

এই মুহূর্তে দেশটির করোনা মৃত্যুহার ৯.১ শতাংশ। যেখানে বিশ্বের গড় মৃত্যুহার ৫.২ শতাংশ। একই সময়ে প্রথম সংক্রমণ ধরা পড়লেও প্রতিবেশী দেশ ফিলিপাইনের মৃত্যুহার ৪.৫ ভাগ। আর মালয়েশিয়ায় মাত্র ১.৬ শতাংশ। যদিও এই দেশ দুটিতেই আক্রান্তের সংখ্যা তিন হাজারেরও বেশি। খবর আলজাজিরার।

ইন্দোনেশিয়ায় প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত মাসের প্রথম সপ্তাহে (২ মার্চ)। শুক্রবার পর্যন্ত মাত্র এক মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৮৬-তে। আর মৃত্যু ১৮১ জন। মৃত্যুর এই উচ্চহার দেশটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শীর্ষে পৌঁছে দিয়েছে।

মৃত্যুহারে ইন্দোনেশিয়ার কাছাকাছি রয়েছে বাংলাদেশ (৯ শতাংশ)। ভারতের মৃত্যুহার ২.৭৯%, পাকিস্তানে ১.৪৮% ও শ্রীলংকায় মৃত্যুহার ৩.১৪%।

ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি উপদ্রুত এলাকা রাজধানী জাকার্তা। স্থানীয় সংবাদমাধ্যম কম্পাস.কম গত ৩ এপ্রিল জানায়, রাজধানীর প্রায় ৯৫ জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর ২ এপ্রিল পর্যন্ত সরকারি হিসেবে মারা গেছে ১৩ জন।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কোনো করোনা আক্রান্ত রোগী না থাকলেও ইন্দোনেশিয়ায় হঠাৎ করে বেড়ে গেছে রোগীর সংখ্যা।

বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর (পিপিই) সংকট আর দ্রুত রোগী পরীক্ষার অভাবের কারণে দেশটিতে মৃত্যুহার বেশি হয়েছে।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে দুই হাজার ৮১৩টি হাসপাতাল আছে। দেশটিতে প্রতি দশ হাজার মানুষের জন্য গড়ে হাসপাতালের শয্যা আছে ১২টি। দেশটিতে আনুমানিক চিকিৎসকের সংখ্যা এক লাখ দশ হাজার ৪০ জন।

২০১৮ সালের হিসাব অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা ২৬ কোটির বেশি। সে হিসাবে প্রতি দশ হাজার মানুষের জন্য চিকিৎসকের সংখ্যা মাত্র চারজন।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত