আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

স্পেন আরো দুই সপ্তাহের জন্য লকডাউন

স্পেন আরো দুই সপ্তাহের জন্য লকডাউন


মহামারি করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে স্পেনে। তাতে অবশ্য তৃপ্তির ঢেকুর তুলতে চাচ্ছে না দেশটি। তাইতো লকডাউন বাড়িয়েছে আরো তিন সপ্তাহ। ২৫ এপ্রিল পর্যন্ত যেটা বলবত থাকবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শনিবার এই ঘোষণা দেন।

পেদ্রো বলেছেন, ‘আক্রান্ত ও মৃতের হার কমিয়ে আনা ছিল আমাদের প্রথম লক্ষ্য। আমরা সেটার খুব কাছে। কিন্তু আমি সকলকে অনুরোধ করতে চাই আপনারা আর একটু স্যাক্রিফাইস করুন। আর একটু রুখে দাঁড়ান। লকডাউন ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে সংক্রমণ কমিয়ে আনা। যদিও এখনই প্রতিদিন নতুন করে যে পরিমাণ আক্রান্ত হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ সেরে উঠছে। আমি বুঝতে পারছি যে আরো দুই সপ্তাহ গৃহবন্দি ও সঙ্গনিরোধে থাকাটা কতোটা কষ্টকর হবে আপনাদের জন্য।’

গেল ১৪ মার্চ স্পেন লকডাউন ঘোষণা করে। সেটা এবার বাড়ানো হল আরো ১৪ দিন। সব মিলিয়ে মোট ৪৫ দিনের জন্য লকডাউনে গেল আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশটি।

করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে স্পেনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৭৪৪ জন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৭৩৬। সেরে উঠেছে ৩৪ হাজার ২১৯ জন। এখনো হাসপাতালে রয়েছে ৫৬ হাজার ৬১২ জন।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ লাখ ৮৮ হাজার ৪৮৭ জন। মারা গেছে ৬৪ হাজার ১০৩ জন। করোনার সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ২ লাখ ৪৪ হাজার ৪৪৮ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত