আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

করোনা: সন্তান প্রসবের কয়েক ঘণ্টা পর মায়ের মৃত্যু

করোনা: সন্তান প্রসবের কয়েক ঘণ্টা পর মায়ের মৃত্যু

ছবি : সংগৃহীত

ইউক্রেনে সন্তান জন্ম দেয়ার কয়েক ঘণ্টা পর করোনাভাইরাসে এক মায়ের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে ইভানকো-ফ্রাংকিভিসক শহরে একটি পেরিনেইটাল কেন্দ্রে ভাইরাসটিতে আক্রান্ত হন ৩৬ বছর বয়সী গ্যালিনা।

গত ১০ মার্চ তিনি সেখানে ভর্তি হন, তখন তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। কিন্তু কেন্দ্রটিতে ১৯ দিন অবস্থানকালে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র ভ্লোদিমির চেমনি এক সংবাদ সম্মেলনে বলেন, ২৯ মার্চ ওই নারীর অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায়। তার রক্তে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যায়। আর শরীরের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়।

‘তার শ্বাসপ্রশ্বাসে সমস্যা হতে শুরু করে। দ্রুতই তার নিউমোনিয়া হয়ে যায়। তার শরীরে করোনাভাইরাস পজেটিভ দেখা দেয়।’

একইদিন সন্ধ্যায় গ্যালিনা একটি কন্যা সন্তান প্রসব করেন। এরপর তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

ওকসানা স্ট্যাশভিচ নামের তার এক আত্মীয় বলেন, তিনি মারা যাচ্ছেন বলে আমাদের জানানো হয়েছে। ওয়ার্ডে ঢুকে তাকে বিদায় জানাতে বলা হয়েছে আমাদের। সন্তান জন্মদানের কয়েক ঘণ্টা পরেই তার মৃত্যু হয়েছে।

তারা আত্মীয় বলেন, স্বাস্থ্য কেন্দ্রে গ্যালিনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মৃত্যুর জন্য স্বাস্থ্যকর্মীরাই দায়ী। তাকে এমন একটি ওয়ার্ডে রাখা হয়েছিল, যেখানে জ্বর নিয়ে আরও দুই নারী ভর্তি ছিলেন। কয়েকদিন একই কক্ষে রাখার পরে তাদের আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত