আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

তবলিগের ৮ পলাতক মালয়েশীয় নাগরিক ধরা পড়লেন বিমানবন্দরে

তবলিগের ৮ পলাতক মালয়েশীয় নাগরিক ধরা পড়লেন বিমানবন্দরে

প্রতীকী ছবি

তাঁদের নিয়ে দেশ জুড়ে তোলপাড়। কেন্দ্র ও রাজ্যের পুলিশ-প্রশাসন হন্যে হয়ে খুঁজছে নিজামউদ্দিনে তবলিগ জামাতে যোগ দেওয়া দেশ-বিদেশির প্রতিনিধিদের। তার মধ্যেও কয়েক দিন ধরে লুকিয়ে থেকে দেশে ফেরার বিমান প্রায় ধরেই ফেলেছিলেন মালয়েশিয়ার ৮ জন। শেষ মুহূর্তে দিল্লি বিমানবন্দর থেকে তাদের ধরে ফেলল বিমানবন্দর কর্তৃপক্ষ। তাঁদের দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিমানবন্দর প্রশাসন সূত্রে খবর।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত ২২ মার্চ থেকে আন্তর্জাতিক উড়ান বন্ধ। বিভিন্ন দেশ থেকে ভারতে এসে আটকে পড়া নাগরিকদের দেশে নিয়ে যেতে বিশেষ বিমান পাঠাচ্ছে ভারতে। রবিবার তেমনই একটি বিশেষ বিমান পাঠায় মালয়েশিয়া সরকার। সেই বিমানে ওঠার চেষ্টা করেছিলেন ওই ৮ জন। কিন্তু শেষ মুহূর্তে অভিবাসন দফতর তাঁদের আটকে দেয়। তার পর দিল্লি পুলিশ ও স্বাস্থ্য দফতরের হাতে তুলে দেওয়া হয় তাঁদের। জানা গিয়েছে, স্ক্রিনিং ও মেডিক্যাল টেস্টের পরে তাঁদের কোয়রান্টিনে পাঠানো হতে পারে।

ইতিমধ্যেই তবলিগ জামাতে যোগ দেওয়া ৯৬০ জন বিদেশিকে কালো তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভিসার নিয়ম ভেঙে ট্যুরিস্ট ভিসায় এসে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ায় তাঁদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে আইনি ব্যবস্থাও নেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু তার পরেও এই আট জন কী ভাবে লুকিয়ে ছিলেন এবং সরাসরি বিমানবন্দর পর্যন্ত পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় লুকিয়ে ছিলেন তাঁরা।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, তবলিগ জামাতে যোগ দেওয়া সবাইকে খুঁজে বের করতে মোবাইলের কল ডিটেলস ও টাওয়ার লোকেশন খতিয়ে দেখছে পুলিশ। সেই তথ্য বিমানবন্দর কর্তৃপক্ষকেও দিয়েছে দিল্লি পুলিশ। সেই তথ্য থেকেই এই ৮ জনকে শেষ মুহূর্তে আটকে দেওয়া সম্ভব হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। তবে তাঁরা কালো তালিকাভুক্ত হয়েছেন কিনা, তা এখনও জানানো হয়নি দিল্লি পুলিশ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত