আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

চীন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল ৪ লাখ মানুষ

চীন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল ৪ লাখ মানুষ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর চীন থেকে প্রায় চার লাখ ৩০ হাজার মানুষ প্রবেশ করেছিল যুক্তরাষ্ট্রে। এদের মধ্যে কয়েক হাজার সরাসরি এসেছিল ভাইরাসের উৎসস্থল উহান শহর থেকে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের আগেই এই কয়েক লাখ লোক এক হাজার ৩০০ এর বেশি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ১৭টি শহরে প্রবেশ করেছে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত তিন লাখ ১১ হাজার ৬৩৭ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে আট হাজার ৪৫৪ জন। মার্কিন কর্মকর্তারা গত মাসের শেষ দিকে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, করোনভাইরাসে দেশটির এক থেকে দুই লাখ মানুষ মারা যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, পহেলা জানুয়ারি রহস্যময় রোগের প্রাদুর্ভাবের ( ওই সময় করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি) বিষয়টি আন্তর্জাতিক স্বাস্থ্য কর্মকর্তাদের জানানোর পর অন্ততপক্ষে চীন থেকে সরাসরি ফ্লাইটে চার লাখ ৩০ হাজার লোক যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। এদের মধ্যে প্রায় ৪০ হাজার মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা জারির দুই মাসের মধ্যে প্রবেশ করেছে। ওই সময় বিমানবন্দরে যাত্রীদের করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা সরঞ্জাম পর্যাপ্ত ছিল না।

জানুয়ারির মাঝামাঝির আগ পর্যন্ত চীনা কর্মকর্তারা যখন করোনা প্রাদুর্ভাবের বিষয়টি কঠোরভাবে মোকাবিলা করছিলেন তখনও চীন থেকে আসা কোনো যাত্রীর ভাইরাস শনাক্ত পরীক্ষা করা হয়নি। কেবল মধ্য জানুয়ারিতে এসে স্রেফ উহান থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়, তাও কেবল লস অ্যাঞ্জেল, সান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্ক বিমানবন্দরে।

চীনা এভিয়েশন কোম্পানি ভারিফ্লাইট জানিয়েছে, ওই সময়ের মধ্যেই উহান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে প্রায় চার হাজার মানুষ।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত