আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

যুক্তরাষ্ট্রে করোনা তৈরি করে চীনের কাছে বিক্রি করেছিলেন এই প্রফেসর!

যুক্তরাষ্ট্রে করোনা তৈরি করে চীনের কাছে বিক্রি করেছিলেন এই প্রফেসর!

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চার্লস লিবারকে গত জানুয়ারিতে গ্রেফতার করা হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার ওই গ্রেফতার নিয়ে তৈরি হয়েছে বেশ কিছু ষড়যন্ত্র তত্ত্ব। বিভিন্ন মাধ্যমে এমন কথাও উঠেছে যে, তিনি যুক্তরাষ্ট্রের গবেষণাগারে বসে করোনাভাইরাস তৈরি করে তা চীনের কাছে বিক্রি করেছেন। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি একাধিক চীনা প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্কের তথ্য গোপন করেছিলেন।

তবে তার গ্রেফতারের সঙ্গে করোনার যে সম্পর্ক জুড়ে তথ্য ছড়িয়েছে সেটি বিভ্রান্তিমূলক হয়ে থাকতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে। সংবাদমাধ্যমটির অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (এএফডব্লিউএ) বিশ্লেষণ করে এমন ইঙ্গিত পেয়েছে। এএফডব্লিউএ দাবি করছে ড. চার্লস লিবারের গ্রেফতারের সঙ্গে করোনা ভাইরাস উৎপাদন করে বিক্রি করা কোনো সম্পর্ক নেই।

সেখানে বলা হয়েছে ‘অ্যালেক্স আলভারেজ’ এবং ‘মীরা সিংহ’ ফেসবুক ব্যবহারকারীরা মার্কিন নিউজ চ্যানেল ‘ডাব্লুসিভিবি’-এর একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন, যাতে ক্যাপশনে লেখা হয় করোনা ভাইরাস আবিষ্কার করে চীনে বিক্রি করেছিলেন এমন ব্যক্তির সন্ধান পেয়েছে আমেরিকা। তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাভার্ড ইউনিভার্সিটির রসায়ন ও জীববিজ্ঞান বিভাগের প্রধান ড. চার্লস লিবার। তাকে গ্রেফতার করা হয়েছে।

তাদের এই দাবিটি ফেসবুক এবং টুইটার, হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে যায়।

ড. চার্লস লিবারকে গ্রেফতারের কারণ:

জানুয়ারিতে মূলধারার মার্কিন গণমাধ্যমগুলি দ্বারা ড. চার্লস লিবারের গ্রেপ্তারের সংবাদ ব্যাপকভাবে প্রকাশিত হয়েছিল। দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, হার্ভার্ডের এই অধ্যাপকের বিরুদ্ধে চীনা তহবিল গোপন করার অভিযোগ ছিল। গুপ্তচরবৃত্তির জন্য বা চীনে কোনও সংবেদনশীল তথ্য প্রেরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়নি।

ড. লিবারকে চীন থেকে প্রাপ্ত তহবিলের জন্য ‘বস্তুগতভাবে মিথ্যা, কল্পিত ও প্রতারণামূলক বক্তব্য দেওয়ার’ জন্য মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ ২০২০ সালের জানুয়ারিতে গ্রেপ্তার করে। তবে ন্যানোসায়েন্টিস্ট ড. চার্লস লিবারের গ্রেফতারের বিষয়ে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নাই।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত