আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আবারও বিশ্বের শীর্ষ ধনী বেজোস

আবারও বিশ্বের শীর্ষ ধনী বেজোস

সারা বিশ্বের ১০০ কোটি ডলারের মালিক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ‘ফোর্বস’ ম্যাগাজিন। ২০২০ সালে বিশ্বে মোট বিলিয়নিয়ারের সংখ্যা ২০৯৫। তালিকায় রয়েছেন ১০২ জন ভারতীয়। ২১ নম্বরে রয়েছেন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্নধার মুকেশ অম্বানী।

ফোর্বসের এই বিলিয়নিয়ারের তালিকাতেও থাবা বসিয়েছে করোনা। এই তালিকা চূড়ান্ত হয়েছে ১৮ মার্চ। তার মাত্র ১২ দিন আগেও ১০০ কোটি ডলারের শিল্পপতির সংখ্যা ২২৬ জন বেশি ছিল। অর্থাৎ করোনার ধাক্কায় বিশ্ব জুড়ে অর্থনীতি যে ধাক্কা খেয়েছে, সেটা প্রভাব ফেলেছে ফোর্বসের তালিকাতেও।

এই নিয়ে পরপর তিন বছর তালিকার শীর্ষস্থান ধরে রাখলেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জেরে ৩৬ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে দিতে হলেও হলেও তার প্রথম স্থানে থাকা আটকাতে পারেনি। এখন তার সম্পত্তির পরিমাণ ১১৩ বিলিয়ন মার্কিন ডলার।

৯৮ বিলিয়ন মার্কিন ডলারের মালিক মাইক্রোসফট কর্তা বিল গেটস তালিকায় দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন বার্নাড আরনল্ট অ্যান্ড ফ্যামিলি। তাদের সম্পত্তির পরিমাণ ৭৬ বিলিয়ন ডলার। বার্কশায়ার হ্যাথওয়ের মালিক ওয়ারেন বাফেট চতুর্থ স্থানে। সম্পত্তি ৬৭.৫ বিলিয়ন ডলার। তবে ২০১৯ সালের তালিকায় তিনি ছিলেন ৩ নম্বরে।

শত কোটি ডলারের মালিকদের তালিকায় কম যান না মহিলারাও। ফোর্বসের তালিকায় মহিলাদের মধ্যে শীর্ষে রয়েছেন ওয়ালমার্ট ফরচুনের উত্তরাধিকার অ্যালিস ওয়াল্টন। ফর্বসের তালিকায় তার স্থান ৯ নম্বরে। তার সম্পত্তির পরিমাণ ৫৪.৪ বিলিয়ন ডলার। তালিকায় মোট জায়গা পেয়েছেন সারা বিশ্বের ২৪১ মহিলা।

১০০ কোটি ডলারের মালিকের তালিকায় রয়েছেন মোট ১০২ জন ভারতীয়। রিলায়্যান্স কর্ণধার মুকেশ অম্বানী ফর্বসের তালিকায় ২১ নম্বরে। ২০১৯ সালে তিনি ছিলেন ১৩ নম্বরে। সম্প্রতি বিশ্ব বাজারে তেলের দামে পতন এবং করোনার জেরেই মুকেশ ৮ ধাপ নীচে নেমেছেন।

গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও ল্যারি পেজ রয়েছেন বিলিয়নিয়ারের তালিকার ১৩ নম্বরে। এই সংস্থারই অন্য সিইও সের্গেই ব্রিন রয়েছেন ঠিক তার পরেই। দু’জনের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৫০.৯ বিলিয়ন এবং ৪৯.১ বিলিয়ন ডলার।

ফেসবুক-হোয়াটসঅ্যাপ কর্ণধার মার্ক জাকারবার্গও ফোর্বসের তালিকায় শীর্ষ সারিতেই রয়েছেন। সাত নম্বরে থাকা জাকারবার্গের সম্পত্তির পরিমাণ ৫৪.৭ বিলিয়ন ডলার।

মার্কিন প্রেসিডেন্ট হলেও ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ব্যবসা রয়েছে। তিনি ১০০ কোটি ডলারের মালিকদের তালিকায় জায়গা পেয়েছেন ১০০১ নম্বরে। তার সম্পত্তির পরিমাণ ২.১ বিলিয়ন ডলার।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত