আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৮৬ হাজার ছাড়িয়েছে

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৮৬ হাজার ছাড়িয়েছে

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বুধবার রাত ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৩০৩ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৫২০ জন।

করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় ইতালি সবার ওপরে। এ দেশে মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৬৯ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন। আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪৯১ জন।

ইতালির সাথে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে স্পেনে। এ দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৭৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬৯০ জন।

ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও করোনার আঘাতে বেড়ে চলেছে লাশের মিছিল। এ দেশে মোট মুত্যু হয়েছে ১০ হাজার ৩২৮ জনের। মোট আক্রান্ত ১ লাখ ৯ হাজার ৬৯ জন।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৭ জনের। এ দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৭৩৩ জন। সুস্থ হয়েছেন মাত্র ১৩৫ জন।

সর্বশেষ তথ্যমতে যুক্তরাষ্ট্রে ১ হাজার ২৭ জনের নতুন মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯৮৬ জনের। করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৬৯৭ জন। করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে যেটা সর্বাধিক। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২২ হাজার ৩৩ জন।

করোভাইরাসের উৎপত্তিস্থল চীন হলেও সেদেশে করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক বলা যায়। চীনে নতুন করে মাত্র ৬২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮০২। চীনে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৩ জনের।

মুসলিমবিশ্বের মধ্যে ইরানে করোনাভাইরাসের হানায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ দেশে মারা গেছে ৩ হাজার ৯৯৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৮৬ জন।

কোভিড-১৯ নামে পরিচিত এই ভাইরাসটি গত বছরের ডিসেম্বরে চীনের উহানে আত্মপ্রকাশ করে। এরপর ছড়িয়ে পরে সারা বিশ্বে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত