আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

তবুও আশার বার্তা দিলেন ট্রাম্প

তবুও আশার বার্তা দিলেন ট্রাম্প

বিশ্বব্যাপী মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। ইউরোপের কয়েকটি দেশের পর এবার যুক্তরাষ্ট্রে মরণ কামড় বসাচ্ছে করোনা। গত জানুয়ারিতে চীনের করোনার প্রকোপ শুরুর পর একদিনে মৃত্যুর রেকর্ড গড়েই চলেছে যুক্তরাষ্ট্র। গত তিন দিনে গড়ে দুই হাজার করে প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে।

গত বুধবার যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ১৯৭০ জনের এটিই ছিল তখন পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এরপর দিন বৃহস্পতিবার সেই সংখ্যার চেয়ে বেশি ১৯৭৩ জনের মৃত্যু হয়। এরপর শুক্রবার সেই সংখ্যা পার করে মৃত্যু হয়েছে ২০৩৭ জনের। যা এখন পর্যন্ত একদিনে একদেশে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।

করোনাভাইরাস যেন যুক্তরাষ্ট্রে মরণ কামড় বসাচ্ছে। হোয়াইট হাউস আশঙ্কা করছে এই ভাইরাসে দেশটিতে এক থেকে দুই লাখ লোকের মৃত্যু হবে। আর যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এই সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে তা কেউ জানে না।

এমন অবস্থার মধ্যেও নিজের মেজাজে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটবার্তায় তিনি জানিয়েছেন, খুব দ্রুত এই অদৃশ্য শত্রু পিছু হটবে। অথচ গত সপ্তাহে তিনি মার্কিনিদের সতর্ক করে দিয়ে বলেছিলেন, খুব খারাপ সপ্তাহ আসছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৭৪৭ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৮৭৬ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৩১৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে নিউইয়র্ক সিটিতেই মারা গেছেন ৬৫১ জন। একই সময়ে শহরটিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ ৭২ হাজার ৩৫৮ জন। এই এক অঙ্গরাজ্যে করোনায় নিহত হয়েছেন ৭ হাজার ৮৪৪ জন।

এছাড়া নিউ জার্সিতে করোনায় আক্রান্ত ৫৪ হাজার ৫৮৮ এবং মৃত্যু হয়েছে ১৯৩২ জনের। মিশিগানে করোনায় আক্রান্ত ২২ হাজার ৭৮৩ এবং মৃত্যু হয়েছে ১২৮১ জনের।

শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ৭৩৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৬৩১ জন। অপরদিকে ৩ লাখ ৭৬ হাজার ৩২৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত