আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

অস্ত্রোপচারের পর আশংকাজনক অবস্থায় কিম জং

অস্ত্রোপচারের পর আশংকাজনক অবস্থায় কিম জং

অসুস্থ উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের নজরদারির মাধ্যমে এক কর্মকর্তা জানিয়েছেন, একটি অস্ত্রোপচারের পর ‘গুরুতর বিপদে’ আছেন কোরিয়ার এ শাসক।

গোয়েন্দা বিভাগের পরিচিত আরেকটি সূত্র যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, কিমের স্বাস্থ্যের বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রাখছে তারা।

কিমের অসুস্থতার গুঞ্জন ওঠে ১৫ এপ্রিল তার দাদা ও দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম সাংয়ের জন্মদিনের অনুষ্ঠানে না থাকার পর। এর চার দিন আগে একটি সরকারি সভায় ছিলেন তিনি।

আরেক মার্কিন কর্মকর্তা সোমবার সিএনএনকে জানান, কিমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সত্যি হলেও তার গুরুত্ব মূল্যায়ন করা কঠিন।

দক্ষিণ কোরিয়ার অনলাইন সংবাদপত্র ডেইলি এনকে জানায়, গত ১২ এপ্রিল কার্ডিওভাসকিউলারের একটি অস্ত্রোপচার করান কিম। ‘অতিরিক্ত ধূমপান, স্থুলতা ও কাজের চাপে’ হৃদরোগের সমস্যায় ভুগছিলেন জানায় তারা এবং এখন হিয়াংসান কাউন্টির একটি ভিলাতে অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসা নিচ্ছেন।

নিউজ সাইটটি আরো জানিয়েছে, কিমের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তার চিকিৎসক দলের অনেকেই ১৯ এপ্রিল পিয়ংইয়ংয়ে ফিরে এসেছে। অবশ্য সিএনএন এই রিপোর্ট নিশ্চিত করতে পারেনি।

দক্ষিণ কোরিয়ান এক সূত্র সোমবার সিএনএনকে বলেছে, কিমের স্বাস্থ্যের বিষয়ে দেশের শীর্ষ নেতারা অবগত। কিন্তু ডেইলি এনকের প্রকাশিত সংবাদ নিশ্চিত করতে পারেনি তারা। স্থুলতা ও ধূমপানের কারণে তার শারীরিক জটিলতা স্বাভাবিক হলেও আরো তথ্যের অপেক্ষায় প্রতিবেশী দেশটি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বাসভবন ব্লু হাউজ এক বিবৃতিতে জানায়, কিমের স্বাস্থ্যের রিপোর্টের বিষয়ে তাদের নিশ্চিত করার মতো কিছুই নেই এবং উত্তর কোরিয়ার অভ্যন্তরেও কোনো অস্বাভাবিক লক্ষণ ধরা পড়েনি তাদের চোখে। দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত