আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

ভ্যাকসিন বের হলেও মরবে না করোনা!

ভ্যাকসিন বের হলেও মরবে না করোনা!

নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করা গেলেও এই সংক্রামক ব্যাধিটি একেবারে রোধ করা যাবে না বলে সতর্ক করেছেন একজন বিজ্ঞানী, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রজেক্টে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।

বৈশ্বিক মহামারি হিসেবে আবির্ভূত নভেল করোনাভাইরাসের প্রতিষেধক কিংবা কার্যকর ওষুধ তৈরিতে উঠেপড়ে লেগেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জার্মানি, জাপানসহ বিভিন্ন দেশ। তবে বিশ্বজুড়ে প্রতিদিন হাজারে হাজারে প্রাণ ছিনিয়ে নেয়া সংক্রামক ভাইরাসটির এখনও কোনো প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি।

তার মধ্যেই ডা. ডেভিড নাবারো নামের এই বিজ্ঞানী সতর্ক করে দিয়ে বলছেন, করোনাভাইরাসের মোকাবিলায় কার্যকর কোনো ভ্যাকসিন নাও আসতে পারে। করোনার উন্নত চিকিৎসা এলেও এটা সম্পূর্ণ রোধ করা যাবে না বলেই মনে করছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গ্লোবাল হেলথের এই অধ্যাপক।

সিএনএনকে এক সাক্ষাৎকারে ড. ডেভিড বলছেন, ‘এমন অনেক ভাইরাস রয়েছে যার প্রতিরোধে আমরা এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার করতে পারিনি। আমরা আসলে নিশ্চিতভাবে বলতেও পারছি না যে করোনাভাইরাসের আদৌ একটি ভ্যাকসিন আসবে। আর সব ধরনের ট্রায়াল ও নিরাপত্তার মধ্যে দিয়েই সেই ভ্যাকসিন আমরা পাবো তাও বলা যাচ্ছে না।’

‘হয়তো করোনার উন্নত চিকিৎসা আসবে কিন্তু এটা সম্পূর্ণ রোধ করা যাবে না। বিশ্বজুড়ে প্রতিবছরই করোনা প্রাদুর্ভাব থেকে যাবে। আর এতে মৃত্যুও ঘটবে। যেকারণে লকডাউন জোরদার করা আবার শিথিল করার বিষয়গুলো পর্যায়ক্রমে হওয়া উচিত’- যোগ করেন ড. ডেভিড।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গ্লোবাল হেলথের এই অধ্যাপক মনে করছেন, একটি ভ্যাকসিন মূলত দুইটি স্ট্রেইনকে প্রতিরোধ করতে পারে। কিন্তু এর মধ্যে করোনার অনেকগুলো স্ট্রেইন পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এর সবগুলো স্ট্রেইন প্রতিরোধ করা হয়তো একটি ভ্যাকসিনের পক্ষে সম্ভব হবে না। আবার সেই ভ্যাকসিন বাণিজ্যিকভাবে সহজলভ্য নাও হতে পারে।

এদিকে এই বছরের শেষের দিকে নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা দেখালেও তার প্রতিক্রিয়ায় জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান করোনাভাইরাসের একটি ভ্যাকসিন প্রস্তুত করতে কয়েক বছর লেগে যেতে পারে বলে মন্তব্য করেছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত