আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

আমাজান রক্ষায় সেনা মোতায়েন

আমাজান রক্ষায় সেনা মোতায়েন

বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট আমাজানে দাবানল ও বন উজাড় ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো। বোলসোনারো ক্ষমতায় আসার প্রথম বছর ২০১৯ সালে আমাজানে ব্যাপক দাবানলের বিপর্যয়ের জন্য তাকে আন্তর্জাতিক মহলের কড়া সমালোচনার মুখোমুখি হতে হয়।

এবছর মে মাসের শেষের দিকে শুষ্ক আবহাওয়া ও দাবানলের মৌসুম শুরু হবে এবং ইতোমধ্যেই এ বছরের জন্য উদ্বেগজনক আভাস লক্ষ্য করা যাচ্ছে।

চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের চেয়ে বন উজাড় হওয়ার পরিমাণ ৫০ শতাংশের বেশি বেড়ে ৭৯৬ কিলোমিটারে দাঁড়িয়েছে।

বোলসোনারো ‘অবৈধভাবে বন উজাড় এবং দাবানলের নামে পরিবেশগত অপরাধ দমনে প্রতিরোধ ও শান্তিমূলক কঠোর ব্যবস্থা নিতে’ সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

আমাজান অঞ্চলে আদিবাসীদের সংরক্ষিত এলাকা এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য ভূমি সুরক্ষায় এই আদেশ ১১ মে থেকে ১০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

স্যাটেলাইটের ছবিতে ২০০৮ সালে প্রথম ১০ হাজার বর্গ কিলোমিটার বন উজাড় হওয়ার চিত্র পাওয়া যায়, এরপর গত বছরে এই চিত্রে দেখা যায় , ব্রাজিলের আমাজান অংশে বন উজাড় ৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১২৩ বর্গ কিলোমিটার।

সুরক্ষিত বনভূমিতে অবৈধ বৃক্ষ নিধন, খনিজ অনুসন্ধান ও চাষাবাদের জন্য এই বনভূমি উজাড় হচ্ছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত