আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

১১৬ বছর বয়সেও নেই করোনার ভয়!

১১৬ বছর বয়সেও নেই করোনার ভয়!

ফ্র্যাডি ব্লোম। দক্ষিণ আফ্রিকার এই নাগরিক গতকাল শুক্রবার পালন করেছেন তার ১১৬ তম জন্মদিন। এই বয়সেও করোনা ভাইরাসকে ভয় পান না তিনি। বলা হচ্ছে, বর্তমান বিশ্বের অন্যতম প্রবীণ দক্ষিণ আফ্রিকার এই ১১৬ বছর বয়সী বৃদ্ধ।

প্রায় একশ বছর আগে স্প্যানিশ ফ্লুতে বোনকে হারিয়েছেন ফ্র্যাডি ব্লোম। তবে এবারের করোনা মহামারিতেও শঙ্কিত নন ব্লোম। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাতকারে ব্লোম বলেন, আমি ঈশ্বরের কৃপায় দীর্ঘ জীবন পেয়েছি।

১৯০৪ সালে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের অ্যাডিলেইড নামক মফস্বল শহরে জন্ম নেন ফ্র্যাডি ব্লোম।গত মার্চে ব্লোম বিশ্বের অন্যতম প্রবীণ ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান। জীবনের বেশিরভাগ সময় দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে কাটিয়েছেন ব্লোম।

১১৬ বছর বয়সে এসেও ধূমপান করতে পছন্দ করেন ফ্র্যাডি ব্লোম। আর তাই এই লকডাউনের দক্ষিণ আফ্রিকা সরকার সিগারেট বিক্রি বন্ধ করে দেয়ায় বিরক্তি প্রকাশ করেছেন ব্লোম।

ব্লোমের বিষয়ে তার সৎ নাতি জেসমিন টোয়েরিয়েন বলেন, সে আমাদের জন্য সব কিছু করেছেন। এখনো সে সকালে ঘুম থেকে জেগে উঠে এবং সাইকেল চালায়।

জানা গেছে, প্রায় দুই বছর ধরে কোন রোগ হলে ডাক্তারের কাছে যান না ব্লোম। ৫০ বছরের দাম্পত্য জীবনে এখনো নিঃসন্তান ১১৬ বছর বয়সী ফ্র্যাডি ব্লোম।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত