আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

কাশ্মীরে বিক্ষোভ মিছিল, নিরাপত্তা বাহিনীর গুলি

কাশ্মীরে বিক্ষোভ মিছিল, নিরাপত্তা বাহিনীর গুলি

ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ হিজবুল মুজাহিদিনের কমান্ডার রিয়াজ নাইকু নিহতের প্রতিবাদে কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বুধবার পুলওয়ামাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে নাইকুসহ দুজন নিহত হয়। কাশ্মীরের সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী গ্রুপ হিজবুল মুজাহিদিনের প্রধান ছিলেন সাবেক এই অংক শিক্ষক।

শুক্রবার তৃতীয় দিনের মতো রাজ্যে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুঁড়ে। জবাবে তাদের দিকে ছররা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। তিন দিনের এই সংঘর্ষে অন্তত এক জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৫০ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানিয়েছেন, আহত অন্তত ১২ জনকে শ্রীনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অধিকাংশের এক কিংবা উভয় চোখে ছররা গুলি বিদ্ধ হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সরকারি সেনারা নাইকুর গ্রামে অভিযান চালায়। সেখানে নাইকুর শোক আলোচনার জন্য স্থাপিত একটি তাবু তছনছ করে দেয়। এরপরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত