আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

চীনে আবার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

চীনে আবার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

চীনে ফের দুই অঙ্কের সংখ্যায় পৌঁছেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। চীনে রবিবার নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত ১০ দিনের মধ্যে চীনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ১২ জন স্থানীয়ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি দুজন চীনের বাইরে থেকে এসেছেন।

এছাড়া চীনের হুবেই প্রদেশে নতুন করে এক জন আক্রান্ত হয়েছেন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে আক্রান্ত হয়েছেন ১১ জন। জিলিন প্রদেশে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী একটি প্রদেশে। যেখানকার করোনা পরিস্থিতির বিষয়ে এখনো পুরোপুরি পরিষ্কারভাবে কোন কিছু বলা যাচ্ছে না বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯০১ জন। মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত