আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

মোডোক, ইউবা ও সাটার কাউন্টির প্রতি গভর্নর গেভিন নিউসমের হুঁশিয়ারি

মোডোক, ইউবা ও সাটার কাউন্টির প্রতি গভর্নর গেভিন নিউসমের হুঁশিয়ারি

“তাদের নেয়া পদক্ষেপ এর ফলে জনসুরক্ষা হুমকীর সম্মুখীন। সুরক্ষা সম্পর্কিত আমাদের পরিকল্পনা হুমকীর সম্মুখীন। আমরা এব্যপারে পরিষ্কার নিষেধাজ্ঞা জারী করেছি এবং আমরা এধরনের কাজের ফলাফল সম্পর্কে অবহিত।“ গভর্নর গেভিন নিউসম ক্যালিফোর্নিয়ার মডোক, ইউবা এবং সাটার কাউন্টির প্রতি এক হুঁশিয়ারি বার্তায় একথা জানান।

উত্তর ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর মধ্যে মোডোক, COVID-19 এর বিস্তার রোধে সরকারের দেয়া নির্দেশনা সরাসরি অমান্য করে ১ মে থেকে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল এবং চার্চ খোলার অনুমতি দেয়। একই পথ ধরে ৪ মে ইউবা ও সাটার কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফুওং লু একটি প্রজ্ঞাপন জারী করেন, যাতে Johns Hopkins Center for Health Security এর নির্দেশনা মান্য করার উল্লেখ করে তিনি এই দুই কাউন্টিতে অবস্থিত সবধরনের রেস্তোরা, শপিং মল, খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট, ফিটনেস কেন্দ্র, হেয়ার সেলুন, স্পা-ম্যাসেজ থেরাপি কেন্দ্র এবং উল্কি পার্লার ইত্যাদি পুনরায় চালু করার অনুমতি দেন।

ক্যালিফোর্নিয়া গভর্নর অফিসের জরুরী সেবা বিভাগের মতে, এটি গভর্নর তথা সরকারী আদেশ এর সরাসরি লঙ্ঘন। বিভাগের পরিচালক মার্ক গিলারডাসি গত ৭ মে উক্ত কাউন্টিসমূহে সরকারি চিঠির মাধ্যমে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, তাদের এই পদক্ষেপের ফলে আসন্ন ক্ষতি এবং দুর্যোগ নিরসনে সরকারের তরফ থেকে কোন আর্থিক সাহায্য দেয়া হবে না। তিনি বলেন, “দুর্যোগ সহায়তা কার্যক্রম নিজেদের অবহেলার কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় কোন আর্থিক সহায়তা প্রদান করতে পারে না।” চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, “দ্রুত ও অসাবধানতা বশত নেয়া এই পদক্ষেপ এর ফলস্বরূপ যদি COVID-19 এর বিস্তার বেড়ে যায়, তবে কাউন্টি ক্ষতিপূরণ পাওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।"
গিলারডাসি সরকারের আদেশ অমান্য করার ক্ষেত্রে তাদের উদ্দেশ্য নিশ্চিত করার জন্য কাউন্টিসমূহকে নির্দেশ দিয়েছেন। সরকারের নেয়া রি-ওপেনিং প্ল্যানের ৪-পর্বের কর্মসূচির ২য় ধারা অনুযায়ী, কাউন্টিগুলিকে একটি আবেদনের মাধ্যমে সরকারকে নিশ্চিত করতে হবে যে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খোলার আগে তারা ভবিষ্যতে সংক্রমণের জন্য প্রতিহত করার মত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে।
ক্যালিফোর্নিয়া অ্যালকোহলিক পানীয় নিয়ন্ত্রণ  বিভাগ (California Department of Alcoholic Beverage Control) চলতি সপ্তাহে ইউবা ও সাটার কাউন্টির কিছু ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে তাদেরকে সতর্ক করে দিয়েছেন, হয় তারা তাদের রেস্তোরাঁগুলো বন্ধ করবে, অন্যথায় তারা তাদের লাইসেন্স হারাতে পারে।

গভর্নর নিউসম গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, এই কাউন্টিগুলোর মধ্যে ৩৩ টি স্যালোনকে অবিলম্বে তাদের প্রতিষ্ঠান বন্ধ করতে বলা হয়েছে।
উল্লেখ্য যে, এখন পর্যন্ত মোডোক কাউন্টিতে বসবাসরত প্রায় ১০ হাজার বাসিন্দাদের মধ্যে কারো দেহে করোনাভাইরাসের অস্তিত্ব না পাওয়া গেলেও ইউবা এবং সাটার কাউন্টিদ্বয় মিলিয়ে এপর্যন্ত COVID-19 এ আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ জন এবং মৃত্যুবরন করেছেন ৩ জন।


এলএবাংলাটাইমস/এফএজেড/আই

শেয়ার করুন

পাঠকের মতামত