আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

লকডাউন প্রত্যাহার করলো যুক্তরাজ্য

লকডাউন প্রত্যাহার করলো যুক্তরাজ্য

করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে জারি করা লকডাউন পরীক্ষামুলকভাবে বুধবার তুলে নিয়েছে ইংল্যান্ড। লকডাউনের কারণে অর্থনীতিতে বিপর্যয়কর প্রভাব পড়ায় দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।

ইউরোপে করোনায় সবচেয়ে ভয়াবহ আক্রান্ত দেশ হচ্ছে ইংল্যান্ড। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। করোনার সংক্রমণ প্রতিরোধে গত ২৩ মার্চ থেকে এখানে লকডাউন ঘোষণা করা হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাসের দ্বিতীয়বারের প্রাদুর্ভাবের আশঙ্কায় সরকার ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা শিথিল করছে। উৎপাদনসহ বেশ কিছু খাতে কর্মরতদের সম্ভব হলে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার প্রকাশিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তালিকায় দেখা গেছে, ফেব্রুয়ারির তুলনায় মার্চে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ৫ দশমিক ৮ শতাংশ। পুরো মাস লকডাউনে থাকায় এপ্রিলের চিত্র আরও ভয়াবহ।

আধা স্বায়ত্ত্বশাসিত অঞ্চল স্কটল্যান্ড, ওয়ালস ও নর্দান আয়ারল্যান্ড অবশ্য এখনও নাগরিকদের বাড়িতে থাকার বার্তা দিয়ে যাচ্ছে। তবে সবচেয়ে জনবহুল ইংল্যান্ডে জনগণকে কাজে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয়দের সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুলগুলো অবশ্য এখনও বন্ধ রাখা হয়েছে।

সরকারের জারি করা নতুন নির্দেশনায় পার্কে প্রাতঃ বা সান্ধ্য ভ্রমণ, পার্কে বন্ধুর সঙ্গে দেখা করা এবং বাড়ি  বদলানোর অনুমতি দেওয়া হয়েছে। দুই মিটার সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটি লঙ্ঘন করলে পুলিশকে আইন প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়নি। একই সঙ্গে মাস্ক ব্যবহারের বাধ্যকতাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত