আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইতালিতে শর্তসাপেক্ষে বৈধতা পাচ্ছে ৫ লাখ অভিবাসী

ইতালিতে শর্তসাপেক্ষে বৈধতা পাচ্ছে ৫ লাখ অভিবাসী

ইতালিতে শর্তসাপেক্ষে বৈধতা পেতে যাচ্ছেন পাঁচলাখ অবৈধ অভিবাসী। স্থানীয় সময় বুধবার বিকেলে দেশটির মন্ত্রীপরিষদের টানা তিন ঘণ্টার আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় অবৈধদের বৈধকরণের একটি খসড়া প্রকাশ করে মন্ত্রীপরিষদ। খসড়ায় শুধুমাত্র দুটি ক্যাটাগরির শ্রমিকদের বৈধতা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। কৃষিখাতে কর্মরত তিন লাখ আর বাসাবাড়ি ও বৃদ্ধাশ্রমে কর্মরতদের মধ্যে দুইলাখসহ সর্বমোট পাঁচ লাখ অবৈধদের বৈধকরণের কথা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ৮ মার্চের আগে থেকে যারা কন্ট্রাক্টসহ কৃষিকাজ করে আসছেন তারাই মূলত বৈধ হতে পারবেন। একই নিয়মে যারা বাসাবাড়িতে ও বৃধাশ্রমে ৮ মার্চের আগে থেকে কন্ট্রাক্টসহ কাজ করছে তারাও বৈধতা পাবেন। তবে এক্ষেত্রে কাজের কন্ট্রাক্ট যতদিন থাকবে ততদিনের জন্যই এ বৈধতা পাওয়া যাবে। যদিও পরবর্তীতে কাজের মাধ্যমে স্টে পারমিট আবার নবায়ণ করা যাবে।

এক্ষেত্রে কর্মস্থলের মালিকের মাধ্যমে কাজের উপযুক্ত প্রমাণসহ চারশ ইউরো সরকারি ফি জমা দিয়ে ১ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

এছাড়াও গতবছরের ৩১ অক্টোবরের আগে যাদের স্টে পারমিট মেয়াদোত্তীর্ণ হবার পর কোনো কারণে আর নবায়ণ করতে না পারার জন্য আবার অবৈধ হয়ে পড়েন। তারাও মাত্র ১৬০ ইউরো কর দিয়ে আবার ছয় মাসের জন্য বৈধতা লাভের সুযোগ পাবেন। তবে নির্ধারিত সময় শেষে আবার কাজের মাধ্যমে নবায়ণ করা যাবে।

এছাড়াও খসড়ায় বলা হয়, উপরোক্ত নীতিমালার মধ্যে যদি কোনো শ্রমিক বা মালিকের বিরুদ্ধের পেনাল কেস থাকে এক্ষেত্রে সেই শ্রমিক বা ওই মালিকের তত্ত্বাবধানে কর্মরত শ্রমিকেরা এ সুযোগ থেকে বাদ পরবেন।

এবিষয়ে দেশটির কৃষিমন্ত্রী তেরেসা বেল্লানোভা তার মন্ত্রীপরিষদকে ধন্যবাদ জানাতে গিয়ে কেঁদে কেঁদে বলেন, দেশের করোনা পরবর্তী খাদ্যসংকট দূর করতে সরকারের এই সিদ্ধান্ত অনেক ভূমিকা পালন করবে। এছাড়াও এই সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে দেশের কৃষিখাত ব্যাপকভাবে অগ্রসর হবে।

এছাড়াও সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে জনজীবনে চাঞ্চল্য ফিরিয়ে আনতে কর্মহীনদের জন্য নতুন করে ৫৫ বিলিয়ন ইউরো প্রণোদনার সিদ্ধান্ত নেওয়া হয়।


এলএবাংলাটাইমস/এসএস/আই

শেয়ার করুন

পাঠকের মতামত