আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

২৮ বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় যুক্তরাষ্ট্র

২৮ বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় যুক্তরাষ্ট্র

২৮ বছর পর প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা করতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া ও চীনকে একটি ত্রিপক্ষীয় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির জন্য চাপ প্রয়োগ করতেই এটি করার পরিকল্পনা রয়েছে বলে ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ নিরাপত্তা কমকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, গত ১৫ মে হোয়াইট হাউজে ‘ডেপুটিদের বৈঠকে’ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এই প্রস্তাবটি আপাতত সরিয়ে রাখা হয়েছে।

মার্কিন কংগ্রেসের এক সহকারী বলেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ,বৈঠকে কয়েক জন পেশাদার ব্যক্তি ছিলেন যারা বলেছেন, এটা ভয়ঙ্কর চিন্তাভাবনা।’

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, মস্কো ও বেইজিংকে অস্ত্র পরীক্ষার এই দ্রুত প্রদর্শনী দেখিয়ে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরে রাশিয়া ও চীনকে নিয়ে আসতে দর কষাকষি করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে। অবশ্য এ ক্ষেত্রে রাশিয়ার চেয়ে চীনের ওপরই গুরুত্ব দিচ্ছে বেশি ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে পারমাণবিক অস্ত্র পরীক্ষার এই আলোচনার বিষয়টি এমন সময় প্রকাশ পেল যখন বিশ্বে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো ঝুঁকির মধ্যে আছে।  ইতোমধ্যে যুক্তরাষ্ট্র তিনটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে বের হয়ে গেছে। সর্বশেষ ট্রাম্প প্রশাসন ওপেন স্কাইস ট্রিটি (উন্মুক্ত আকাশ চুক্তি) থেকে ওয়াশিংটনকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এই চুক্তির বদৌলতে রাশিয়া ও অন্যান্য পশ্চিমা দেশগুলো পরস্পরের আকাশসীমার ওপর নজরদারির সুযোগ পেতো।

এই মুহূর্তে গুরুত্বপূর্ণ অস্ত্র চুক্তিগুলোর মধ্যে কেবল ২০১০ সালে সম্পাদিত নিউ স্টার্ট চুক্তিটি বলবৎ আছে। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত ওয়্যারহেড মোতায়েনের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী বছর ফেব্রুয়ারিতে এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, চীনকে পক্ষভুক্ত করা না গেলে এই চুক্তি তারা আর নবায়ন করবে না। তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায়  নিজেদের ওয়্যারহেডের সংখ্যা একেবারেই কম দাবি করে চীন চুক্তির পক্ষভুক্ত হতে অস্বীকৃতি জানিয়েছে।

এক প্রাক্তন কর্মকর্তা  বলেছেন, ‘চীনকে ত্রিপক্ষীয় চুক্তিতে নিয়ে আসতে তারা ভূগর্ভস্থ পরীক্ষার বিষয়ে আলোচনা করেছেন। প্রশাসনের পেশাজীবীরা এই ধারণাকে অকার্যকর ও নির্বোধ বলে বাতিল করে দেন। এই বোর্ডে নিশ্চিতভাবে এনএমএসএ (ন্যাশনাল নিক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনেস্ট্রেশন) ছিল না। ধারণা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও এতে যুক্ত ছিল না।’

শেয়ার করুন

পাঠকের মতামত