আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রকাশ্যে এসেই পারমাণবিক যুদ্ধ সক্ষমতা বাড়নোর নির্দেশ উনের

প্রকাশ্যে এসেই পারমাণবিক যুদ্ধ সক্ষমতা বাড়নোর নির্দেশ উনের

তিন সপ্তাহ পর প্রকাশ্যে এসেই পারমাণবিক যুদ্ধ সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। রোববার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতারা বৈঠকে উনকে স্বাগত জানাচ্ছেন। দলের শক্তিশালী সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে উনসহ কাউকে মাস্ক পরা অবস্থায় দেখা যায়নি।

বৈঠকে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। একইসঙ্গে  শত্রুবাহিনীর বড় বা ছোট সামরিক হুমকি মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।

কেসিএনএ বলেছে, বৈঠকে ‘দেশের পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অভিযানে নিয়োজিত করার কথা বলা হয়।’ একইসঙ্গে গোলন্দাজ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ক্ষমতা বৃদ্ধিতে গুরতর পদক্ষেপ নেওয়ার বিষয়’ আলোচনা হয়েছে।

গত ১২ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত কিম জং উনকে জনসম্মুখে দেখা যায়নি। ওই সময় কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন উন। অস্ত্রোপচারের পর তার অবস্থা সংকটজনক। আবার কেউ কেউ দাবি করেন, মারাই গেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ২ মে জনসম্মুখে হাজির হন তিনি। এর আবার তিন সপ্তাহ দেখা মেলেনি উত্তর কোরিয়ার শীর্ষ নেতার। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, হয়তো করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কের কারণে উন সরকারি বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে যাচ্ছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত