আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়ালো

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়ালো

ভারতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। বুধবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৬৭। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছেন আরও ৬ হাজার ৩৮৭ জন। এই নিয়ে পর পর ছয় দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার হলো। খবর আনন্দবাজার অনলাইন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে আরও ১৭০ জনের। এর ফলে সারা দেশে করোনায় মোট মৃত ৪ হাজার ৩৩৭ জন। যদিও কেন্দ্রীয় সরকার জানিয়েছে কো-মর্বিডিটির কারণে ৭০ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে। পৃথিবীর মধ্যে ভারতে করোনায় মৃত্যুর হার সবচেয়ে কম বলেও দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫৪ হাজার ৭৫৮। মৃত্যু হয়েছে এক হাজার ৭৯২ জনের। সারা দেশে মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগই এই রাজ্যে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে তামিলনাড়ু, দিল্লি ও গুজরাটেও। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭২৮ জন। গুজরাটে মোট করোনা রোগী এখন ১৪ হাজার ৮২১ জন। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৪৬৫ জন। এ ছাড়াও সংক্রমণ বাড়ছে মধ্যপ্রদেশে ৭ হাজার ২৪, রাজস্থানে ৭ হাজার ৫৩৬, উত্তরপ্রদেশে ৬ হাজার ৫৪৮, অন্ধ্রপ্রদেশে ৩ হাজার ১৭১ জন।

পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪ হাজার ৯ জন। এ রাজ্যে মোট ২৮৩ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণায়।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত