আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

নিউজিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা

নিউজিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা

নিউজিল্যান্ডে হাসপাতালে থাকা শেষ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই প্রথম দেশটির কোনো হাসপাতালে একজনও করোনা রোগী নেই। বুধবার দেশটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. অ্যাশলে ব্লুমফির্ড এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে দেশের কোনো হাসপাতালে আর একজন রোগীও নেই, যিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। সবশেষ সুস্থ হয়ে মিডলমোর হাসপাতাল থেকে একজন রোগী ছাড়া পাওয়ার পর এই সংখ্যা এখন শূন্য।

ডা. অ্যাশলে বলেন, বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা ২১, তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডেইলি মেইল অনলাইন জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনাভাইরাস রোগীর মৃত্যু হয়নি। এছাড়া টানা পঞ্চম দিন করোনায় আক্রান্ত হিসেবে কেউ শনাক্ত হয়নি।

এদিকে, টানা প্রায় দুই মাস দেশ লকডাউন থাকার পর গত ১৪ মে থেকে কিছু ব্যবসা কেন্দ্র ও জনসমাগমস্থল খুলে দিতে শুরু করেছে নিউজিল্যান্ড সরকার।

তবে, সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে সবাইকে সর্তক প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যার্ডেন বলেন, নিউজিল্যান্ড এখন ‌‌‘অ্যালার্ট-২’ স্তরে রয়েছে। রোগ প্রতিরোধ করা গেলেও এখনও সংক্রমণ হওয়ার ঝুঁকি রয়েছে।

গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, নিউজিল্যান্ডে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫০৪। মারা গেছেন ২১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত