আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার পর থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার ঘোষণা দিলেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে আমেরিকা। সব ফান্ডিং বন্ধ করে ওই টাকা অন্য কোনো সংস্থাকে দেওয়া হবে। আমেরিকার দাবি না মানায় এই পদক্ষেপ নেওয়া হল বলেও জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, জরুরিভাবে নিজেদের সংস্কারে তারা (ডব্লিউএইচও) আমাদের অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে। আমরা আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের সম্পর্কের ইতি টানছি। সেখানে করা অর্থায়নের টাকা ফেরৎ এনে বিশ্বের যেসব জায়গায় মানুষের স্বাস্থ্যের উন্নয়নের দরকার সেখানে খরচ করা হবে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে চীনের। কিন্তু চীন ওই সংস্থাকে বছরে মাত্র ৪০ মিলিয়ন ডলার দেয় ও আমেরিকা সেখানে বছরে ৪৫০ মিলিয়ন ডলার দেয়।

এ ছাড়া তিনি করোনাভাইরাস ইস্যুতে কাছে জবাব চেয়ে বলেন, এই ভাইরাসের ব্যাপারে বিশ্বের কাছে চীনকে জবাব দিতে হবে। আমাদের স্বচ্ছতা থাকা উচিত। করোনাভাইরাসের বিষয়ে চীনের কাছে যেসব তথ্য ছিল তা তারা ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি। বিশ্বকে বিভ্রান্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপ প্রয়োগ করেছিল চীন।

তিনি অভিযোগ করেন বলেন যে, চীন দিনের পর দিন আমেরিকার গোপন তথ্য হাতানোর চেষ্টা করেছে। তাই চীনা নাগরিকের আসার ক্ষেত্রে ও আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে গুরুত্বপূর্ণ গবেষণায় যোগ দেওয়ার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি করা হবে।

এর আগে গত ১৪ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুদানের টাকা দেওয়া আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার কয়েকদিন পর চীনের সমপরিমাণ অর্থ দেয়া হতে পারে বলে জানালেও শেষ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলেন ট্রাম্প।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত