আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

উপসর্গহীন করোনা নিয়ে নিজেদের অবস্থান থেকে সরলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

উপসর্গহীন করোনা নিয়ে নিজেদের অবস্থান থেকে সরলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা


উপসর্গ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি নিয়ে আগের বক্তব্য থেকে সরে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগের মন্তব্যকে ‘ভুল বোঝাবুঝি’ বলে মন্তব্য করেছেন সংস্থার টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কেরখোভে।

তিনি বলেছেন, উপসর্গ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মাধ্যমে কতজন সংক্রমিত হয়েছে সেই সংখ্যা এখনও অজানা।

সোমবার মারিয়া ভ্যান কেরখোভে বলেছেন,উপসর্গহীন রোগীদের মাধ্যমে অন্য ব্যক্তিদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা ‘বিরল’। যেসব দেশে কঠোরভাবে কন্টাক্ট ট্রেসিং করা হয়েছে, সেসব দেশ থেকে তথ্য-উপাত্ত পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। সেগুলো বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, জার্মানি ও সিঙ্গাপুরের মতো দেশে উপসর্গ ছাড়া করোনা আক্রান্তদের মাধ্যমে সংক্রমণের ঘটনা ঘটছে। করোনার সংক্রমণ বাড়ার পরও যেসব দেশের সরকার লকডাউন শিথিলের উদ্যোগ নিচ্ছে, তারা সংস্থার এই মন্তব্যকে অজুহাত হিসেবে নেবে।

মঙ্গলবার মারিয়া ভ্যান তার আগের মন্তব্যকে ‘ভুল বোঝাবুঝি’ উল্লেখ করে জানান, উপসর্গহীন আক্রান্তরা অন্যকে সংক্রমিত করেন কিনা সে বিষয়ে দু’একটি গবেষণা হয়েছে। এসব গবেষণায় বলা হয়েছে, উপসর্গ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি ‘বিরল’। এই গবেষণা প্রতিবেদনগুলো এখনও প্রকাশিত হয়নি। তবে এগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীদের হাতে এসেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত