আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

নরওয়েতে মসজিদে বন্দুক হামলাকারীর ২১ বছরের কারাদণ্ড

নরওয়েতে মসজিদে বন্দুক হামলাকারীর ২১ বছরের কারাদণ্ড

নরওয়েতে মসজিদে বন্দুক হামলাকারীর ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার চীনা বংশোদ্ভূত সৎবোনকে হত্যা ও মসজিদে প্রার্থনাকারীদের হত্যাচেষ্টার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছর হামলার আগে ফিলিপ মানশাউস নামের ওই তরুণ চরম অভিবাসন বিরোধী ও মুসলিম বিরোধী মতাদর্শ পোষণ করতেন। এমনকি হামলার ঘটনায় বিচার চলাকালে তাকে অনুতাপহীন দেখা গেছে।

২২ বছরের মানশাউস বাড়িতে তার সৎবোন জোহান্নে ঝাংজিয়া ইহলে-হানসেনকে হত্যা করেন। এশীয় বংশোদ্ভূত হওয়ার কারণে বাবার এই দত্তক কন্যাকে পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করতেন তিনি। বোনকে হত্যার পর মানশাউস কাছের আল-নুর ইসলামিক সেন্টারে যান। মসজিদে থাকা লোকজনের ওপর তিনি গুলি ছোড়েন। তবে সৌভাগ্যবশত সেখানে কারো গায়ে গুলি বিদ্ধ হয়নি। এক পর্যায়ে ৬৫ বছরের এক ব্যক্তি ধস্তাধস্তি করে মানশাউসের হাত থেকে বন্দুক কেড়ে নেয়।

জিজ্ঞাসাবাদে মানশাউস জানিয়েছেন, গত বছর নিউ জিল্যান্ডের দুটি মসজিদে যেভাবে এক শ্বেতসন্ত্রাসী হামলা চালিয়ে ৫০ জনের বেশি মুসল্লিকে হত্যা করেছিল সেভাবে আল-নুর ইসলামিক সেন্টারে হামলা চালাতে চেয়েছিল সে। এর জন্য সে প্রস্তুতিও নিয়েছিল।

বৃহস্পতিবার রায়ে বিচারক আন্নিকা লিন্ডস্ট্রয়েম বলেছেন, ‘সে যত সংখ্যক সম্ভব মুসলমানকে হত্যা করতে গিয়েছিল।’

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত