আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রধান হলেন এক কৃষ্ণাঙ্গ

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রধান হলেন এক কৃষ্ণাঙ্গ

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনায় বর্ণবাদবিরোধী বিক্ষোভের উত্তেজনা ফেটে পড়ে সারা যুক্তরাষ্ট্রে। আর এমন উত্তেজনা কাটতে না কাটতেই মার্কিন বিমান বাহিনীর চিফ অব স্টাফ হিসাবে একজন কৃষ্ণাঙ্গকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

আফ্রিকান-আমেরিকান জেনারেল চার্লস ব্রাউনকে বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগের প্রস্তাব সিনেটের ভোটে সর্বসম্মতভাবে পাস হয়েছে মঙ্গলবার। গত মে মাসেই আর্মড সার্ভিসেস কমিটি ব্রাউনের মনোনয়ন অনুমোদন করেছিল।

রয়টার্সের খবরে বলা হয়, চার্লস ব্রাউনই হলেন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে নেতৃস্থানীয় পদে প্রথম কৃষ্ণাঙ্গ। ব্রাউন সাম্প্রতিক সময়ে ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সে কাজ করছিলেন। তিনি একজন ফাইটার পাইলট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত মার্চে ব্রাউনকে মনোনীত করেছিলেন জানিয়ে এক টুইটে তিনি বলেন, “আমার সিদ্ধান্ত এখন সিনেট অনুমোদন করেছে।”

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত