আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

আফ্রিকায় দ্রুত করোনা ছড়াচ্ছে বলে আশঙ্কা ডব্লিউএইচও’র

আফ্রিকায় দ্রুত করোনা ছড়াচ্ছে বলে আশঙ্কা ডব্লিউএইচও’র

ছবিঃ এলএ বাংলা টাইমস



বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে আফ্রিকা মহাদেশে করোনার সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে।  বৃহস্পতিবার (১১ জুন) সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা প্রধান মাৎশিদিসো মোয়েতি বলেন, আফ্রিকার বড় শহরগুলোতে প্রবেশ করেছে করোনাভাইরাস। এখন তা গ্রাম এলাকাগুলোতে প্রবেশ করতে শুরু করেছে।

প্রথম ৯৮ দিনে আফ্রিকা মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল ১ লাখে। আর এখন এ সংখ্যা দ্বিগুণ হয়েছে   ১৮ দিনে। মাৎশিদিসো মোয়েতি জানান, আফ্রিকার ৫৪ দেশের  অর্ধেকের বেশি দেশে  কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। এটি দ্রুত মহামারি হয়ে ছড়িয়ে পড়ছে।

যদিও আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা বিশ্বের মোট আক্রান্তের সংখ্যার  ৩ শতাংশেরও কম। তবে তা যেকোনো সময় ভয়ংকর রূপ নিতে পারে। 

আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসে ইতোমধ্যে সাড়ে ৫ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। মোট আক্রান্তের ৭৫ শতাংশ মানুষের বাস ১০টির বেশি দেশে। আফ্রিকায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ হাজারের বেশি। দেশটিতে মারা মৃত্যু হয়েছে ১২০০ মানুষের।



/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ




শেয়ার করুন

পাঠকের মতামত