আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যুদ্ধ পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করছে ভারত ও চীন

যুদ্ধ পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করছে ভারত ও চীন

ছবিঃ এলএ বাংলা টাইমস


নজিরবিহীন সংঘর্ষে জড়িয়ে পড়ার পর আপাতত পরিস্থিতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে ভারত ও চীন। দুদেশের সীমান্তে সংঘর্ষের পর ভারতের আনুমানিক ২৩ জনের মৃত্যু হয়েছে। চীনের হতাহতের সংখ্যা ৪৫ বলে দাবি করছে ভারত। কিন্তু চীন রয়েছে নিশ্চুপ।


লাদাখে নিয়ন্ত্রণরেখায় এই উত্তেজনা তৈরি হয়। হাতাহাতি শুরু হলে চীনা সৈন্যরা লাঠি ও রড দিয়ে ভারতীয় জওয়ানদের ওপর হামলা চালায়। দুই পক্ষের বেশ কয়েকজন গলওয়ান নদীতে পড়ে যায় বলে বিভিন্ন সূত্রে জানিয়েছে।

তবে এখন দুদেশই জানিয়েছে তারা পরিস্থিতি স্বাভাবিক করতে চায়। বুধবার ফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ওয়াং ই। লাদাখে ইতোমধ্যে জেনারেল শান্তি বৈঠক হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, সামরিক ও কূটনৈতিক স্তরে উভয় দেশের আলোচনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর এই প্রথম এত বড় পরীক্ষার সম্মুখীন হলেন। তিনি ডেকেছেন সর্বদলীয় বৈঠক। সোনিয়া ও রাহুল গান্ধী বেশ কয়েকটি টুইটে প্রধানমন্ত্রীকে প্রশ্নে জর্জরিত করেছেন। শুক্রবার বিকেলে ভিডিও কনফারেন্সে বিরোধী নেতাদের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করবেন।

ভারত ও চীন উভয়ই গলওয়ান নিজেদের বলে দাবি করছে।  চীনের মতে, তাদের নিজেদের ভূখণ্ডে ভারতীয় বাহিনী আইন লঙ্ঘন করেছে। তাই এই দায় চীনের নয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, এই ঘটনা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে।

সেনা নিহত হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ভারতবাসীরা। অনলাইনে শোক প্রকাশ চলছে। মোদি জানিয়েছেন, সেনাদের জীবনদান বৃথা যাবে না। দেশের অখণ্ডতা বজায় রাখতে কোনো সমঝোতা নয়।



এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত