আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ভারতীয় ভূখণ্ড অর্ন্তভুক্ত করেই নতুন মানচিত্র পাস করল নেপাল

ভারতীয় ভূখণ্ড অর্ন্তভুক্ত করেই নতুন মানচিত্র পাস করল নেপাল

ভারতের তিনটি বিতর্কিত এলাকা অর্ন্তভুক্ত করে বৃহস্পতিবার নেপালের সংসদের উচ্চ কক্ষে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক মানচিত্রের অনুমোদন দেয়া হয়েছে। এতে ভারতের লিমপিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ এলাকা মানচিত্রে স্থান দেয়া হয়। তবে এ নতুন মানচিত্রকে প্রত্যাখ্যান করে বলছে, এটি ঐতিহাসিক বা প্রমাণের ওপর তৈরি করা হয়নি।

এর আগে গত শনিবার সংসদের নিম্নকক্ষে বিপুল ভোটে নতুন মানচিত্রসংক্রান্ত সংবিধান সংশোধনী প্রস্তাব পাস হয়। সংশোধিত মানচিত্রটি পুরাতন মানচিত্রে প্রতিস্থাপিত করা হবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ কক্ষের ৫৯ সদস্যের মধ্যে উপস্থিত ৫৭ জনের ভোট সংবিধান সংশোধনী বিলের পক্ষে দেয়া হয়েছে। হাউস গনেশ প্রসাদের চেয়ারম্যান তিমিলসিনা বলেন, পুরাতন মানচিত্রে এটি পুর্নস্থাপিত হবে।

২০ মে নেপালের মন্ত্রিসভা দেশটির নতুন এ প্রশাসনিক মানচিত্র প্রকাশ করে, যা ভারতের সঙ্গে উত্তেজনা তৈরি করে। মন্ত্রিসভার বৈঠকে তিনটি এলাকা অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্রের অনুমোদন দেয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লিপুলেখ, কালাপানি ও লিমপিয়াধুরা এই তিনটি অঞ্চলকে নিজেদের বলে দাবি করছে নেপাল। বিষয়টিকে নেপালের ‘একচেটিয়া’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে নয়াদিল্লি। কিন্তু এত সত্ত্বেও নেপাল পিছু হটেনি।

এর আগে নেপাল সংসদের নিম্নকক্ষে গত শনিবার সংবিধান সংশোধন বিলটি পাস হয়। দুই–তৃতীয়াংশের সমর্থনে পাস হওয়া বিলটি পরে উচ্চকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আসে। এখন বিলটি নেপালের রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায়।

উত্তরাখন্ড থেকে লিপুলেখ পাস পর্যন্ত ৮০ কিলোমিটার লম্বা সড়ক তৈরি করছে ভারত। এ পথ তৈরি নিয়ে ক্ষুব্ধ নেপাল। ওই সড়ক দেশের সার্বভৌমত্বে আঘাত বলে আগেই সমালোচনা করেছিল কাঠমান্ডু।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালির দাবি, নেপালের জমিতে সড়ক তৈরি করে ভারত দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করছে। ১৮১৬ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের রাজার মধ্যে সই হয় সুগাউলি চুক্তি। সেখানে বলা আছে, মহাকালী নদীর পূর্বের অংশ নেপালের। ১৯৮৮ সালের বৈঠকেও ভারত স্থায়ী সীমান্ত মেনে চলতে রাজি হয়েছিল।

নেপাল বলছে, ১৯৬২ সালে চীনের সঙ্গে ভারতে যুদ্ধের পর ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় ভারত।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত