আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

১০ ভারতীয় সেনা চীনের কাছ থেকে মুক্তি পেল

১০ ভারতীয় সেনা চীনের কাছ থেকে মুক্তি পেল

ছবিঃ এলএ বাংলা টাইমস


দীর্ঘ ৭২ ঘণ্টার আলোচনার পর চীনের কাছে আটক থাকা ১০ ভারতীয় সেনা মুক্তি পেয়েছে। গালওয়ান উপত্যকায় গত সোমবার উভয় দেশের সেনাদের সংঘর্ষের সময় চীনা বাহিনী এসব সেনাকে আটক করে।


বিভিন্ন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তবর্তী চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ১০ জন ভারতে পৌঁছান। তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট-কর্নেল এবং তিনজন মেজর পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। তাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরপর পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেছেন কর্মকর্তারা।

সংঘর্ষের পরদিনই ভারত ও চীনের সেনাবাহিনীর মেজর জেনারেল পর্যায়ে আলোচনা হয়। বৈঠক হয়েছে বৃহস্পতিবারও তৃতীয় দিনের মতো। ভারত সরকার জানিয়েছে, এখন কোনো ভারতীয় সেনা নিখোঁজ নেই।

গালওয়ান উপত্যকায় হওয়া সংঘাতে অন্তত ২৩ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরো অন্তত অর্ধশত  ভারতীয় সৈন্য আহত হলেও চীন তাদের কোনো হতাহতের কথা জানায়নি।

সীমান্ত নিয়ে দুদেশের সংঘর্ষ বেশ পুরনো। তবে ৪৫ বছরের মধ্যে এবারই প্রথম কোনো প্রাণহানি হলো। সর্বশেষ ১৯৭৫ সালে অরুণাচল প্রদেশে নিহত হয়েছিল চার ভারতীয় সেনা।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারতীয় সেনাদের এই মুক্তি দেওয়ার ঘটনা ভালো ইঙ্গিত। এতে উত্তেজনায় থাকা চীন-ভারত সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ তৈরি হলো। যদিও সংঘর্ষের পর উভয় দেশ নিজেদের কঠোর অবস্থানের কথা জানায়।


এলএ/বাংলা টাইমস/ এনএইচ




শেয়ার করুন

পাঠকের মতামত