আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

ছবিঃ এলএ বাংলা টাইমস


করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন দেশে মাস্ক পরার বাধ্যতামূলক বিধান চালু হচ্ছে। নিয়ম না মানলে শাস্তির মুখেও পড়তে হচ্ছে অনেককে। তাই বলে কোনো একটি দেশের প্রধানমন্ত্রীকে শাস্তি দেওয়া হবে এমনটা ভাবা সহজ নয়। কিন্তু এমনই পরিস্থিতির শিকার হয়েছে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়োকো বোরিসোভ।


দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চার্চ পরিদর্শনের সময় সুরক্ষামূলক মাস্ক পরার আদেশ অমান্য করায় প্রধানমন্ত্রীকে ১৭৪ মার্কিন ডলার জরিমানা করা হয়। শুধু প্রধানমন্ত্রী নয়, ওই আয়োজনে মাস্ক ছাড়া যারা যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককেই জরিমানা করা হবে।

বলকান অঞ্চলে করোনা পরিস্থিতি দিনে দিনে খারাপই হচ্ছে। বুলগেরিয়ার অবস্থাও ভালো নয়। গত সোমবার দেশটির সকল ঘরোয়া আয়োজনে মাস্ক পরার বাধ্যবাধকতা জারি করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ। প্রধানমন্ত্রী এই আদেশ অমান্য করেন।

মঙ্গলবার রাজধানী সোফিয়ার দক্ষিণে রিলা পার্বত্য এলাকায়  হাজার বছরের ঐতিহ্যবাহী পুরোনো গির্জা দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন সাংবাদিক, ফটোগ্রাফার ও ক্যামেরাপার্সন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা অনেককেই মাস্ক পরতে দেখা যায়নি। তাদের সবাইকে জরিমানার মুখে পড়তে হবে।

এলএ/বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত