আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

এবার ভারতীয় কৃষকদের পানি নেয়া বন্ধ করে দিলো ভুটান

এবার ভারতীয় কৃষকদের পানি নেয়া বন্ধ করে দিলো ভুটান

যখন পুরো ভারতের মনোযোগ লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সামরিক সংঘর্ষ কিংবা নেপালের ভারতীয় এলাকা অন্তভূর্ক্ত করে মানচিত্র প্রকাশের দিকে তখন আরেক প্রতিবেশী ভুটানও নীরবে আসাম রাজ্যের বাকসা জেলা দিয়ে প্রবাহিত চ্যানেলের মাধ্যমে ভারতীয় কৃষকদের দেওয়া পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে।

কৃত্রিমভাবে তৈরি সেচ চ্যানেলটির (স্থানীয়ভাবে যার নাম ডং) ওপর নির্ভরশীল বাকসা জেলার অন্তত ২৬টি গ্রামের কৃষক। ১৯৫৩ সাল থেকে এই চ্যানেলটি দিয়ে ভুটান থেকে প্রবাহিত হয়ে আসার পানির মাধ্যমে চাষাবাদের কাজ করেন তারা। ফলে হঠাৎ তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

কোনও কারণ না উল্লেখ করে হঠাৎ করে ভুটান সরকার চ্যানেলটির পানির প্রবাহ বন্ধ করে দেওয়ায় পুরো বাকসা জেলায় মারাত্মক আকারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন জেলার কৃষকরা। সঙ্গে নাগরিক সমাজের সদস্যরাও তাতে যোগ দেন।

ভুটানের এমন সিদ্ধান্তের কারণে ভুক্তভোগী কৃষক এবং আসামের ওই জেলার নাগরিক সমাজের সদস্যরাও সোমবার বিক্ষোভ মিছিল করেন। ভুটান সরকার ভারতীয় কৃষকদের জন্য সেচের পানি এমন আচমকা বন্ধ করে দেওয়া নিয়ে মারাত্মক উদ্বেগ প্রকাশ করে দ্রুত সংকট সমাধানের দাবি জানান তারা।

কয়েক দশক ধরে সেচের উদ্দেশ্যে পানি ছেড়ে দেওয়ার জন্য ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারকে বিষয়টি নিয়ে ভুটান সরকারের কাছে আলোচনা করার এবং জেলার কৃষকদের বৃহত্তর স্বার্থের বিষয়টি মাথায় রেখে তা সমাধানের অনুরোধ জানান।

‘কালীপুর-বোগাজুলি-কালানদী আঞ্চলিক ডং বাঁধ সমিতি’র ব্যানারে জেলার কয়েকশ কৃষক ওই বিক্ষোভে অংশ নেন। বিগত সাত দশক ধরে ভুটান থেকে ছাড়া এই পানির ওপর মারাত্মকভাবে নির্ভরশীল এসব গ্রামের কৃষকরা ভুটান সরকারকে প্রয়োজনীয় পানি ছাড়ার দাবি জানান।

ভুটান সরকারের কাছে বিষয়টি উত্থাপন করার আহ্বান জানিয়ে কৃষকরা আসাম রাজ্য সরকারের কাছে বিষয়টি নিয়ে যথাযথ এবং পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে আগামী দিনে কৃষকদের ধান ক্ষেতের পানির প্রবাহ অন্যদিকে সরিয়ে দেওয়া বা ব্যাহত করার এমন ঘটনা আর না ঘটে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত