আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আফ্রিকার আইভরি কোস্টের 'গোপন' স্বর্ণের খনি

আফ্রিকার আইভরি কোস্টের 'গোপন' স্বর্ণের খনি

সোনার খনিতে সোনা খোঁজারুদের ভিড়

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট। নাম শুনেই বোঝা যায় মহামূল্যবান হাতির দাঁত বা আইভরির সঙ্গে এই দেশটির একটি যোগসূত্র আছে। আইভরি কোস্টের পশ্চিমে আটলান্টিক মহাসাগর। এই মহাসাগর কূলের দেশটিতে প্রচুর পরিমাণে চাষ হয় কোকোয়া। এটি একটি অর্থকরী ফসল। এ থেকে তৈরি হয় সুস্বাদু চকোলেট। বিস্তীর্ণ এই কোকোয়া ক্ষেতের মধ্যেই লুকিয়ে আছে আইভরি কোস্টের একটি স্বর্ণের খনি। কোনো মানচিত্রে এই স্বর্ণের খনির অবস্থান দেখানো হয়নি। তাই বাইরের

কেউই এতদিন এর অবস্থান সম্পর্কে জানতই না। তাছাড়া ওই স্বর্ণের খনি থেকে স্বর্ণ আহরণও বেআইনি। কারণ এর থেকে কোনো ট্যাক্স দেওয়া হয় না, উপরন্তু খনিটি পরিচালনা করে একটি বাণিজ্যিক খনি পরিচালনা কোম্পানি।
খনিটি পশ্চিম আফ্রিকার দেশগুলোর রিপাবলিকান গার্ডের ডেপুটি কমান্ডারের অধীন। তিনি এটি থেকে উপার্জিত অর্থের মালিক। আইভরি কোস্টের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া কয়েকজন বিদ্রোহীর মধ্যে তিনি অন্যতম। এই সেনাবাহিনী দেশটির বিভিন্ন খনির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এ সব খনি থেকে প্রতি বছর কয়েকশ' মিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ আহরিত হয়। জাতিসংঘের পর্যবেক্ষকদের মতে, পশ্চিম আইভরি কোস্টের গামিনা নামের এই লুকানো স্বর্ণের খনি থেকে প্রতিদিন আহরণ করা হয় প্রায় সাড়ে এগারো কেজি স্বর্ণ। এক বছরে এই খনি থেকে আহরিত হয় ৯৭ মিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ। গামিনা স্বর্ণের খনিতে কাজ করে প্রায় ১৬ হাজার কর্মী। তাদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখে সেনা সদস্যরা। যাতে কেউ এক কনা স্বর্ণও আত্মসাৎ করতে না পারে। জাতিসংঘের পর্যবেক্ষক দল গত মাসে খনিটি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, আইভরি কোস্টের বার্ষিক স্বর্ণ উৎপাদনের প্রায় ১৩ দশমিক আট ভাগ এই খনি থেকেই আসে। প্রতি আউন্স স্বর্ণের দাম বারশ' ডলার হিসেবে গামিনা খনির বার্ষিক উৎপাদিত স্বর্ণের মূল্য দাঁড়ায় ৯৬ দশমিক আট মিলিয়ন ডলারে। ডন অবলম্বনে।

শেয়ার করুন

পাঠকের মতামত