আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

উনপঞ্চাশটি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত

উনপঞ্চাশটি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত

উনপঞ্চাশটি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। ৪৯টি মোবাইল অ্যাপের তালিকায় রয়েছে টিক টক-এর মত ভিডিও তৈরি ও শেয়ার করার চীনা অ্যাপ টিক টক, এছাড়াও উইচ্যাট এবং শেয়ারইট। ভারতে টিক টকের বিশাল বাজার রয়েছে।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এক টুইট বার্তায় জানিয়েছে ভারত সরকার দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই অ্যাপগুলো নিষিদ্ধ করেছে। ভারত সরকার বলছে এই পদক্ষেপ ভারতের কোটি কোটি মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর স্বার্থ রক্ষা করবে। ভারতের সাইবার স্পেসের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে পিআইবির টুইটে জানানো হয়।

লাদাখে বিরোধপূর্ণ চীন ভারত সীমান্তে দুই দেশের সৈন্যদের মধ্যে ১৫ই জুনের হাতাহাতি সংঘর্ষে ভারতের অন্তত বিশজন সৈন্য মারা যাবার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ঐ সংঘর্ষের ঘটনার কয়েক সপ্তাহ আগেই দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক কমান্ডাররা "দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো মেনে সীমান্ত এলাকায় কোনরকম বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি" করতে সম্মত হয়েছিলেন।

সংঘাতের পর, এবং সংঘাত পরবর্তী পাল্টাপাল্টি দোষারোপের পর দুই দেশই যখন প্রকাশ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে, তখন ভারতের দিক থেকে চীনা মোবাইল অ্যাপগুলো বন্ধের ঘোষণা এল।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত