আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মিয়ানমারে খনিতে ধস, নিহত ১১৩

মিয়ানমারে খনিতে ধস, নিহত ১১৩

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উত্তর মিয়ানমারের কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে দেশটির ফায়ার সার্ভিসের ফেইসবুক পেজ পোস্টে জানানো হয়। মিয়ানমারে খনিতে হতাহতের ঘটনারগুলোর মধ্যে এটা অন্যতম।

ফায়ার সার্ভিসের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, টানা বর্ষণের ফলে খনির ভেতরে প্রচুর কাদা-পানি ঢুকে পড়ায় খনি শ্রমিকদের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট ১১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুলিশ এএফপি জানিয়েছে, বৃষ্টির মধ্যে খোলা খনিতে কাজ না করতে নির্দেশনা দেওয়া হলেও তা অমান্য করেই কাজ পাথর সংগ্রহে গিয়েছিল শ্রমিকেরা।

সকাল থেকেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। টেনে টেনে তোলা হচ্ছে মৃতদেহগুলো। পুলিশ জানিয়েছে, দুপুরের মধ্যে ৯৯টি মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় পর্যন্ত আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও ২০ জনকে। এরপর আরও ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছে আরও অনেকে।

অতি বর্ষণের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কাচিনের হাপাকান্ত এলাকায় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এখানে খনি শ্রমিকদের তেমন কোনো নিরাপত্তা নেই।

অলংকার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর। সবুজ রঙের প্রায়-স্বচ্ছ একটি পাথর। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায়।

মিয়ানমারের মোট জিডিপির বড় অংশই আসে জেড শিল্প থেকে। এই পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন। তারা এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত