আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

রোহিঙ্গাদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র

সৌদি আরব এর কি ভূমিকা হওয়া উচিত ?

সাগরে অবরুদ্ধ রোহিঙ্গাদের দুর্দশা কমানোর আন্তর্জাতিক প্রয়াসের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তাদের কিছু অংশকে আশ্রয় দিতে ইচ্ছুক। মার্কিন পররাষ্ট্র দফতর বুধবার এ কথা জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হারফ ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, জাতিসঙ্ঘ উদ্বাস্তুবিষয়ক সংস্থার তদারকিতে বহুদেশীয় সবচেয়ে অরক্ষিত উদ্বাস্তুদের পুনর্বাসনের যেকোনো উদ্যোগে যুক্তরাষ্ট্র প্রধান ভূমিকা গ্রহণ করতে প্রস্তুত।
কঠোর নির্যাতন এবং ভয়াবহ দারিদ্র থেকে রক্ষা পেতে গত তিন সপ্তাহে সাত থেকে আট হাজার উদ্বাস্তু আদম পাচারকারীদের মাধ্যমে মিয়ানমার ও বাংলাদেশ থেকে সাগরপথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে রওনা হয়।
তবে বিভিন্ন দেশের আদম পাচারবিরোধী ভূমিকার কারণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে করে হাজার হাজার রোহিঙ্গা ও বাংলাদেশী সাগরে আটকা পড়ে। খাদ্য ও ওষুধ ছাড়া তারা দুর্বিসহ পরিস্থিতিতে পড়ে।
আরো বিপুলসংখ্যক উদ্বাস্তু আসতে পারে, এমন আশঙ্কায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড রোহিঙ্গাদের তাদের দেশে ঢুকতে নিষেধ করে। এমনকি সাগরে তাদের খাবার ও পানি দিতেও অস্বীকৃতি জানায়। তবে আন্তর্জাতিক চাপের মুখে তারা ওই অবস্থান থেকে বুধবার সরে এসেছে। তবে যে মিয়ানমার থেকে তারা ভয়াবহ নির্যাতনের মুখে সাগরে পাড়ি দিতে বাধ্য হয়েছে, সে দেশটি এখনো অনড়। তারা মানবিক সাহায্য দেয়ার কথা বললেও এখনো এসব লোককে ফিরিয়ে নেয়ার কথা বলেনি।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া তার অবস্থান বদল করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হারফ। তিনি বলেন, ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র সহস্ত্রাধিক রোহিঙ্গাকে নতুন স্থানে থাকার করার ব্যবস্থা করেছে। যুক্তরাষ্ট্র গত বছর প্রায় ৭০ হাজার উদ্বাস্তুকে গ্রহণ করেছে।


শেয়ার করুন

পাঠকের মতামত