আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

অক্টোবর থেকেই রাশিয়ার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু

অক্টোবর থেকেই রাশিয়ার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু

ছবিঃ এলএ বাংলা টাইমস

অক্টোবর মাস থেকেই রাশিয়ার সদ্য আবিষ্কৃত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।


রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো এই ঘোষণা দেওয়ার পাশাপাশি আরো জানান, প্রাথমিকভাবে ডাক্তার এবং শিক্ষকদেরকে ভ্যাকসিন দেওয়া হবে।


সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে খবর এসেছে চলতি আগস্টেই করোনাভাইরাসের সম্ভাব্য এই ভ্যাকসিনটি নিয়ন্ত্রকেরা অনুমোদন করবে।


রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান, মস্কোর গামালেয়া ইনস্টিটিউটে ভ্যাকসিনটির ক্লিনিকাল ট্রায়ালের কাজ শেষ হয়েছে। এখন ভ্যাকসিন রেজিস্ট্রারের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে।


তবে রাশিয়ার আবিষ্কৃত এই টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘ভ্যাকসিন প্রয়োগ শুরুর আগে রাশিয়া এবং চীন এর উচিত প্রকৃতপক্ষেই এর কার্যকারিতা ঠিকভাবে পরীক্ষা করে দেখা’।


এই বছরের শেষের দিকেই যুক্তরাষ্ট্র নিরাপদ ও কার্যকরি ভ্যাকসিন বাজারে আনতে সফল হবে, ভ্যাকসিনের জন্য অন্য কোনো দেশের উপর তারা নির্ভর করে থাকবে না বলেও জানান ড. অ্যান্থনি ফৌসি।


এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিরাপত্তা সংস্থা অভিযোগ করেছে , করোনাভাইরাসের টিকা আবিষ্কারের তথ্য চুরি করতে রাশিয়ার হ্যাকাররা সম্প্রতি তাদের উপর সাইবার হামলা চালিয়েছে। তবে এই অভিযোগটি সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাজ্যে নিযুক্ত রাশিয়ান দূত আন্দ্রে কেলিন।


এলএ/বাংলা টাইমস/ওএম
 

শেয়ার করুন

পাঠকের মতামত