আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

চীন-রাশিয়ার করোনা টিকা নিয়ে সন্দেহ যুক্তরাষ্ট্রের

চীন-রাশিয়ার করোনা টিকা নিয়ে সন্দেহ যুক্তরাষ্ট্রের

মহামারি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের একেবারে শেষ প্রান্তে বলে জানিয়েছে চীন-রাশিয়া। তবে তারা টিকা আবিষ্কার করলেও সেই টিকা যুক্তরাষ্ট্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের ডিরেক্টর, সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্টনি ফাউসি। চীন-রাশিয়ার টিকা তৈরির দাবি নিয়েও সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। খবর টেলিগ্রাফের।

যুক্তরাষ্ট্রের আশঙ্কা, চীন বা রাশিয়া টিকা বানালে তা মানবদেহের পক্ষে নিরাপদ নাও হতে পারে। তাই যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা মনে করছেন, চীনা বা রাশিয়ান টিকা তাদের দেশে ব্যবহার না করাই ভাল।

শুক্রবার মার্কিন কংগ্রেসে ফাউসি বলেন, 'অন্যান্য দেশের তৈরি করা প্রতিষেধক ব্যবহার করা ঠিক হবে না। কারণ সেসব দেশে পাশ্চাত্যের মতো কড়া বিধিনিষেধ নেই। কোনো পরীক্ষার আগেই যদি কেউ বলে, টিকা তৈরি হয়ে গিয়েছে, তাতে সমস্যাই সৃষ্টি হবে।'

তিনি বলেন, 'টিকা ট্রায়ালে হুড়োহুড়ি করছে রাশিয়া ও চীন। আমি আশা করব তারা প্রিক্লিনিকাল ট্রায়াল ও সেফটি ট্রায়ালে নিশ্চিত হয়েই মানুষের শরীরে টিকা দিচ্ছে। বিশ্বের বাজারে টিকা আনার আগে তা মানুষের জন্য কতটা নিরাপদ ও সুরক্ষিত হবে সেটা আগে যাচাই করা দরকার।'

সারা বিশ্বই এখন করোনার টিকার জন্য অপেক্ষা করছে। চীনের কয়েকটি সংস্থা জানিয়েছে, অল্পদিনের মধ্যে তৈরি হয়ে যাবে প্রতিষেধক। রাশিয়া নির্দিষ্ট করে জানিয়েছে, সেপ্টেম্বরেই তারা বাজারে প্রতিষেধক আনতে পারবে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮০ লাখ ১১ হাজার ৮৪৫ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৬৮৩ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১৩ লাখ ২৬ হাজার ২৩২ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত